Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

বরফ গলল তবে, ট্রাম্প-মাস্কের খুনসুটি

আন্তর্জাতিক ডেস্ক : এক সময়ের তিক্ত সম্পর্কের ইতি টেনে অবশেষে বন্ধুত্বের পথে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনকুবের ইলন মাস্ক। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে নৈশভোজের জন্য হোয়াইট হাউসে মাস্ককে স্বাগত জানান রিপাবলিকান এই নেতা। এই অনুষ্ঠানেই ট্রাম্পের মুখে মাস্কের প্রশংসাও শোনা গেছে।

দীর্ঘদিন ধরে চলা তিক্ত বিচ্ছেদের পর এই পুনর্মিলন যেন নতুন করে জল্পনা তৈরি করেছে। ব্যবসায়িক আলোচনা-কেন্দ্রিক এই অনুষ্ঠানে ট্রাম্প এক বার নয়, তিন বার মাস্কের কথা উল্লেখ করেন। দেশে তৈরি গাড়ির জন্য নতুন কর ছাড়ের বিল নিয়ে আলোচনা করতে গিয়ে রিপাবলিকান নেতা মাস্ককে উদ্দেশ্য করে বলেন, ইলন, তুমি কত ভাগ্যবান যে আমি তোমার সঙ্গে আছি। এরপর তিনি কৌতুক করে জিজ্ঞেস করেন, সে কি কখনও আমাকে ঠিকঠাক ধন্যবাদ জানিয়েছে?

জবাবে টেসলার প্রধান পরে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমেরিকা এবং বিশ্বের জন্য তার সমস্ত কাজের জন্য ধন্যবাদ জানান। মাস্ক এক্স-এ লেখেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে আমেরিকা এবং বিশ্বের জন্য তার সমস্ত কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই। এর সঙ্গে তিনি ওয়াশিংটন ডিসিতে ইউএস-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং ট্রাম্পের পাশে দাঁড়ানো ছবিও পোস্ট করেন।

মাস্ক হোয়াইট হাউসের এই অনুষ্ঠানে যোগ দেন ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি-এর প্রধান হিসেবে তার কার্যকালের সমাপ্তির মাত্র কয়েকমাস পর। তিনি গত জানুয়ারি থেকে মে মাসের ৩০ তারিখ পর্যন্ত এই পদে ছিলেন। ট্রাম্প ঘোষণা করেন, তার বিশেষ সরকারি কর্মচারি চুক্তি শেষ হলে মাস্ক তার পদ ছাড়বেন।

এদিকে, নিউইয়র্ক টাইমসের রিপোর্ট অনুসারে, মাস্কের ঘনিষ্ঠরা ট্রাম্পের সঙ্গে মাস্কের কাজের সময়কালকে উদযাপন করার জন্য একটি বড় পার্টির পরিকল্পনা করছেন। রিপোর্টে বলা হয়েছে, তথাকথিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি-এর অধীনে মাস্কের হয়ে কাজ করা কয়েক ডজন ব্যক্তি এই সপ্তাহান্তে অস্টিনে একটি পুনর্মিলন অনুষ্ঠানে একত্রিত হবেন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রেপ্তার হওয়া সুরভীকে নিয়ে মুখ খুললেন মীর স্নিগ্ধ

1

টারানটিনোর সিক্যুয়েলে হাজির ব্র্যাড পিট

2

রাশিয়ার ‘অ্যাকশন’, যুক্তরাষ্ট্রের তাড়া করা তেল ট্যাংকার পাহ

3

নেপালকে ১০ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়ল ইত

4

তুমি আমাদের কবে মুক্তি দেবে, পরীমণিকে আসিফ

5

কেন বাংলাদেশের গ্রুপ বদলের প্রস্তাবে রাজি হয়নি, মুখ খুলল আয়া

6

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

7

ঘাটতি বাড়ছে, তবুও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৫৪ হাজা

8

ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমির-ঘেরা কারাগার বানাবে ইসরাইল

9

যে দেশে পুরুষের অভাবে ‘স্বামী ভাড়া’ করছেন নারীরা!

10

‘স্বামী-স্ত্রী হিসেবে আলাদা হয়েছি, পরিবার হিসেবে নয়’

11

৬ ডিগ্রিতে নামতে পারে যেসব এলাকার তাপমাত্রা

12

ঢাবির ৪০৩ শিক্ষার্থীকে কেন স্থায়ী বহিষ্কার করা হবে না, জানতে

13

আমেরিকার রাজনীতিতে ফিলিস্তিনি বংশোদ্ভূত ৬ মুসলিম নেতার উত্থা

14

রোনালদোর বিরল রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে

15

জাপানের ভাইস-মিনিস্টারের সঙ্গে প্রবাসী কল্যাণ স‌চিবের সাক্ষা

16

দুপুরে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ

17

কুবি পরিদর্শন করল জাইকা প্রতিনিধি দল, যৌথ গবেষণায় নতুন সম্ভা

18

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

19

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন শশী থারুর

20