Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

হাতির পিঠে চড়ে বরযাত্রা, কনে আসে ঘোড়ার গাড়িতে

ডেস্ক নিউজ : মেয়ের জামাই হাতির পিঠে চড়ে বিয়ে করতে আসবে, আর বিয়ের পর আদরের মেয়ে ঘোড়ার গাড়িতে চড়ে শশুর বাড়ি যাবে- দুলাল হোসেনের এমন ইচ্ছেই পূরণ হলো। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনার পাড়া গ্রামে এ বিয়ের আয়োজন হয়।

জানা গেছে, সদর উপজেলার চকমোহন গ্রামের ফজলুর রহমানের ছেলে বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ফারহান ফয়সালের (২৮) সঙ্গে একই উপজেলার পশ্চিম পুরানাপৈল সোনার পাড়া গ্রামের দুলাল হোসেনের মেয়ে ফারহানা আক্তারের (২৬) এ বিয়ের আয়োজন হয়।

কনের বাবার ইচ্ছে পূরণে ছেলেকে হাতির পিঠে শ্বশুর বাড়ি পাঠান বরের বাবা ফজলুর রহমান। সে অনুসারে চকমোহন নিজ গ্রামের বাড়ি থেকে প্রায় ১৪ কিলোমিটার পথ হাতির পিঠে চড়ে বর ফারহান ফয়সাল পৌঁছেন সোনার পাড়া গ্রামের শ্বশুরবাড়িতে। হাতির পিঠে বরকে আসতে দেখে নানা বয়সের মানুষ সড়কের দুপাশে দাঁড়িয়ে তাকে স্বাগত জানান। কনের বাড়িতে পৌঁছার পর বিকালে আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এ সময় ওই বিয়ে বাড়িতে ভিড় জমান আশপাশের অসংখ্য নারী ও শিশুসহ উৎসুক জনতা।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে শ্বশুরের ইচ্ছে পূরণে নিজ বাড়ির উদ্দেশে বিকালে আবারও বর ফারহান ফয়সাল হাতির পিঠে চড়ে আর তার কনে ফারহানা আক্তার রওনা হন ঘোড়ার গাড়িতে স্বপ্নভরা অনাবিল আনন্দঘন নতুন জীবনের পথে। সে সময় তাদের পেছনে রওনা হয় বরযাত্রীর গাড়ি বহর, মোটরসাইকেলের সারি। এমন ব্যতিক্রমী বিয়ের আয়োজন এলাকায় সাড়া ফেলেছে।

ফারহান ফয়সাল বলেন, হাতির পিঠে চড়ে বিয়ে করতে যাওয়ার গল্প অনেক শুনেছি। সেটা আমার জীবনে বাস্তবায়ন হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি। কনে ফারহানা আক্তার তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, আমার বিয়েতে হাতিতে চড়ে বর এসেছে, আমি শ্বশুর বাড়িতে ফিরলাম ঘোড়ার গাড়িতে। এটি আমার জীবনের অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার নয়।

ফজলুর রহমান বলেন, ছেলের বিয়ের আয়োজনে আমার প্রায় অর্ধলাখ টাকা খরচ হলেও উভয় পরিবার আনন্দ উপভোগ করেছি। কনের বাবা দুলাল হোসেন বলেন, আমার ইচ্ছে ছিল, ছোট মেয়ের বিয়েতে ব্যতিক্রম আয়োজন করব। সে ইচ্ছে থেকেই এ আয়োজন। আপনারা আমার জামাই ও ছোট মেয়ের জন্য দোয়া করবেন, তারা যেন সুখে থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব করতে চায়’ যুক্তরাষ্ট্র

1

আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা নিয়ে যে বার্তা

2

প্রার্থীদের নির্বাচনী হলফনামা খতিয়ে দেখবে দুদক

3

সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের নতুন সময়সূচি ঘোষণা

4

উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডারের বিষয়ে যা বললেন তৌহ

5

পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী

6

মেক্সিকোর প্রেসিডেন্টের সঙ্গে অশালীন আচরণ, অভিযুক্ত গ্রেফতার

7

৩০০ কিলোমিটার ভ্যান চালিয়ে স্ত্রীকে হাসপাতালে নিলেন স্বামী

8

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রীকে চীন ও ভারতের অভিনন্দন

9

ট্রাম্প নতুন জাতিসংঘ তৈরির চেষ্টা করছেন, অভিযোগ ব্রাজিলের প্

10

আজকের স্বর্ণের দাম: ১২ এপ্রিল ২০২৬

11

আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম কত?

12

১৬ বছরেও রাজের ভালোবাসায় অটুট শিল্পা, বিবাহবার্ষিকীতে আবেগঘন

13

তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

14

জাকির নায়েকের ঢাকায় আসা নিয়ে এবার যা বললেন ধর্ম উপদেষ্টা

15

টিএসসিতে ককটেল বিস্ফোরণ

16

দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করা একটি চ্যালেঞ্জ : পানিসম্পদমন্ত

17

‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

18

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

19

সাবেক ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রিকেট বোর্ড কলঙ্কিত

20