Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তানের ক্রিকেটে নতুন বিতর্ক, খেসারত দিতে হলো মোস্তাফিজের দলকে

স্পোর্টসন ডেস্ক : ২ ওভারে করাচি কিংসের প্রয়োজন ছিল ২৩ রান, মোস্তাফিজুর রহমান ১৯ নম্বর ওভারে দিয়ে গিয়েছিলেন ৯ রান। শেষ ওভারে প্রয়োজনটা ১৪ রানে নেমে আসার জায়গায় নেমে গেল একেবারে ৯ রানে। শেষমেশ সে রানটা ওয়াহাব রিয়াজ দিয়েছেন ৩ বলেই।

ম্যাচটা হারে মোস্তাফিজের দল লাহোর। হুট করে ৫ রান কমে যাওয়ার কারণটা ‘ঘটিয়েছেন’ লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামান। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বল ট্যাম্পারিংয়ের, তার ফলেই ৫ রান শাস্তি পায় লাহোর। এই বিষয়টা নিয়ে পাকিস্তান ক্রিকেটে জন্ম নিয়েছে নতুন এক বিতর্ক। 

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসের বিপক্ষে ম্যাচে বল ট্যাম্পারিংয়ের অভিযোগে অভিযুক্ত হয়েছেন লাহোর কালান্দার্সের ব্যাটার ফখর জামান। পিসিবি জানিয়েছে, ম্যাচ রেফারি রোশান মাহানামার নেতৃত্বে শুনানিতে ফখর এই অভিযোগ অস্বীকার করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি শুনানি হবে এবং এরপর ম্যাচ রেফারি রায় জানাবেন। দোষী প্রমাণিত হলে লেভেল ৩ অপরাধের সর্বনিম্ন শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে পারেন তিনি।

ঘটনাটি ঘটে ম্যাচের শেষ ওভারে। করাচির জয়ের জন্য তখন দরকার ছিল ১৪ রান। হারিস রউফ শেষ ওভার বোলিং করতে যাওয়ার সময় লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি, ফখর জামান ও রাউফ একসঙ্গে বল নিয়ে আলোচনা করছিলেন।  আম্পায়ার ফয়সাল আফ্রিদি বল নিয়ে পরীক্ষা করেন এবং বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলার সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। দুই আম্পায়ার সিদ্ধান্তে আসেন যে বলটি ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়েছে। ফলে করাচিকে পাঁচটি পেনাল্টি রান দেওয়া হয় এবং বল পরিবর্তন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনন্যার রোদে পোড়া ছবি প্রকাশ সুহানার— কেন হঠাৎ এমন পোস্ট?

1

শুধু মুসলমান বলেই ভয়াবহ পরিস্থিতির শিকার রোহিঙ্গারা

2

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : প্রাণিসম্পদ উপদেষ

3

ফের ভারতকে হুমকি দিলেন ট্রাম্প

4

শেষ ১২ বলে ৫০, সেমিতে ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের

5

বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিন

6

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য

7

বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় স্বর্ণ, এত দাম আগে দেখেনি কেউ

8

ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল

9

মেসিকে নিজের চেয়ে সেরা মানেন না রোনালদো

10

টরেন্টোর পুলিশ সার্ভিসে ফেব্রুয়ারি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা

11

অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থন পেয়ে আপ্লুত তারেক রহমান

12

বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন

13

গুগল ফটোসে এআই ফিচার, পাবেন যে সুবিধা

14

লেবাননে ৭ দিনে ৮৩ শিশুর মৃত্যু, আহত ২৫৪: ইউনিসেফ

15

ফেব্রুয়ারির ১৮ দিনেই এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

16

ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির

17

ওই রাতে পুলিশের নিষ্ক্রিয় থাকার ব্যাখ্যা দিল ডিএমপি

18

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

19

তবে কী ডি লিখটই কুফা?

20