Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউইয়র্ক আদালতে মাদুরো, অভিযানের বৈধতা খতিয়ে দেখবে জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক : মাদক পাচার সংক্রান্ত মামলায় নিউইয়র্কের একটি আদালতে তোলা হচ্ছে ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। একই সঙ্গে তাকে গ্রেফতারে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানের বৈধতা খতিয়ে দেখতে জাতিসংঘে আলোচনা শুরু হচ্ছে। খবর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৯৮৯ সালে পানামায় চালানো আগ্রাসনের পর লাতিন আমেরিকায় এটিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক হস্তক্ষেপ। এই সপ্তাহের শুরুতে মার্কিন বিশেষ বাহিনী হেলিকপ্টারে করে রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোকে আটক করে।

মাদুরো গ্রেফতার হলেও ভেনেজুয়েলার রাষ্ট্রক্ষমতা এখনো তার অনুগতদের হাতেই রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। প্রথমে মাদুরোকে আটক করাকে ‘উপনিবেশিক তেল দখল’ ও ‘অপহরণ’ বলে নিন্দা করলেও রোববার সুর বদলান ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রদ্রিগেজ। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে সম্মানজনক সম্পর্ক গড়ে তোলাই এখন অগ্রাধিকার।

এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ভেনেজুয়েলা যদি তেল খাত উন্মুক্ত করা ও মাদক পাচার বন্ধে সহযোগিতা না করে, তবে তিনি আরও সামরিক হামলার নির্দেশ দিতে পারেন। একই সঙ্গে কলম্বিয়া ও মেক্সিকোর বিরুদ্ধেও পদক্ষেপের হুমকি দেন এবং কিউবার কমিউনিস্ট সরকার ‘নিজ থেকেই পতনের পথে’ বলেও মন্তব্য করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাকাবাবু মানেই রহস্য আর অ্যাডভেঞ্চার

1

দেশের ভেতরে পোস্টাল ব্যালটে আসছে পরিবর্তন

2

কক্ষে ঢুকে চেয়ার নয়; নাম ফলকের বোর্ডে তাকিয়ে যা বললেন স্ব

3

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

4

আজকের স্বর্ণের দাম: ২৩ ডিসেম্বর ২০২৫

5

সেই গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

6

সিনেমায় লুক নিয়ে ট্রলের শিকার, জবাব দিলেন সালমান খান

7

ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: র

8

গোল্ডেন গ্লোবে সেরা পুরস্কার ‘অ্যাডোলেসেন্স’খ্যাত অভিনেতা ওয়

9

অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে

10

সেঞ্চুরি হাঁকানো তরুণ বেথেলের ব্যাটে মিরাকলের খোঁজে ইংল্যান্

11

দেড় দিনে টেস্ট জয়ের পর অস্ট্রেলিয়া স্কোয়াডে বড় চমক

12

প্রধান উপদেষ্টার নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে বৈঠক

13

বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক আজ

14

‘ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে’

15

শীতকালীন ঝড়ে বিদ্যুৎবিচ্ছিন্ন দেড় লাখের বেশি মার্কিনি

16

কোন দেশের রিজার্ভে কত স্বর্ণ, বাংলাদেশের অবস্থান কত

17

এস এ-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ফাফ ডু প্লেসি

18

ঢাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করতে হবে

19

অস্ট্রেলিয়ায় ২৬০০ বছরের মিশরীয় বিড়ালের মূর্তি চুরি, নাটকীয়ভা

20