Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

অ্যাশেজে ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর স্বপ্নে বড় ধাক্কা

স্পোর্টস ডেস্ক : পার্থে প্রথম অ্যাশেজ টেস্টে বাঁ হাঁটুর চোটে পড়েছিলেন মার্ক উড। ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেননি ইংল্যান্ডের পেসার। ২-০ তে পিছিয়ে থাকা সফরকারীদের জন্য দুঃসংবাদ, সিরিজের বাকি তিন ম্যাচেও তিনি খেলতে পারবেন না। তার বদলে দলে নেওয়া হয়েছে ম্যাথু ফিশারকে।

অ্যাডিলেডেও উডের খেলার সম্ভাবনা ছিল ক্ষীণ। ৩৫ বছর বয়সী এই পেসারকে মেলবোর্ন ও সিডনিতে পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিল ইংল্যান্ড। কিন্তু ইসিবি এক বিবৃতিতে জানাল, তার অ্যাশেজ শেষ, ‘এই সপ্তাহের শেষ দিকে উড দেশে ফিরে যাবেন এবং পুনর্বাসন ও সুস্থ হওয়ায় প্রক্রিয়ায় ইসিবি মেডিক্যাল টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।’ অ্যাশেজে উডকে হারানো ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা।

১০ বছরের ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৬ বছর বয়সী পেসারের পরিসংখ্যান বেশ সন্তোষজনক। ১২ ম্যাচ খেলে ৪১ উইকেট, এর মধ্যে অস্ট্রেলিয়ায় ৫ ম্যাচে নেন ১৭ উইকেট।

 
 
ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের হতাশাজনক চ্যাম্পিয়নস ট্রফি চলাকালে হাঁটুতে চোট পান উড। পরে অস্ত্রোপচার করান। ১৫ মাসের মধ্যে প্রথমবার টেস্ট খেলতে নেমেছিলেন পার্থে। পুরো ম্যাচে ১১ ওভার বল করে উইকেট পাননি। পরে হাঁটুর ব্যথার কথা জানান।

 
তার স্থলাভিষিক্ত ফিশার ইংল্যান্ড লায়ন্স দলের হয়ে বর্তমানে অস্ট্রেলিয়াতে আছেন। ছয় ফুট দুই ইঞ্চি উচ্চতার এই পেসার একমাত্র টেস্ট খেলেছেন ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় ম্যাচের জন্য তিনি এই সপ্তাহে সিনিয়র দলের সঙ্গে যোগ দিবেন।

একই দিনে অস্ট্রেলিয়াও দিয়েছে দুঃসংবাদ। তাদের পেসার জশ হ্যাজেলউড ছিটকে গেছেন সিরিজ থেকে। তবে প্যাট কামিন্স ফিরছেন। পিঠের সমস্যায় দ্বিতীয় ম্যাচে দর্শক হিসেবে থাকা উসমান খাজাকে অ্যাডিলেডে পাওয়ার প্রত্যাশা করছে স্বাগতিকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

1

বিপিএলে আসছেন শোয়েব আখতার

2

কৃষক দলের ১০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

3

সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ আসনে জয়ী

4

শিডিউল নেই শাকিবের, কবে আসছে ‘তুফান ২’?

5

ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাঙ্কারে লুকিয়ে নেই: কনসা

6

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

7

বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন

8

ফিনালিসিমার লড়াইয়ের আগে বিপাকে আর্জেন্টিনা দল

9

ইসরাইলের পারমাণবিক স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

10

গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

11

পূর্বাচলে পুলিশের মেগা প্রজেক্টের পরিকল্পনা, সৃষ্টি হচ্ছে ৬

12

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, পাইলট নিহত

13

২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

14

৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট-২০২৫ সমাপ্ত

15

পাকিস্তানি সেনাদের অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নি

16

দেশে গ্যাস সংকট আরও বাড়ার বার্তা

17

এই যুদ্ধের ওপরই নির্ভর করছে ট্রাম্প ও নেতানিয়াহুর রাজনৈতিক

18

১১ দলীয় জোটের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব : নাহিদ ইসলাম

19

বিরতি শেষে নতুন রূপে ফিরছেন কিয়ারা

20