Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেসে গেলে ফাইনালে উঠবে যারা

স্পোর্টস ডেস্ক : টি–টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ভারত ও ইংল্যান্ড। বৃহস্পতিবার (৫ মার্চ) ফাইনালের টিকিটের লড়াইয়ে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত এই ম্যাচ।

সূর্যকুমার যাদবের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামছে ভারত। ঘরের মাঠে শিরোপা জয়ের লক্ষ্য তাদের স্পষ্ট। অন্যদিকে ইংল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন হ্যারি ব্রুক। ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন এই ইংলিশ অধিনায়ক। ২০২২ সালে ভারতের বিপক্ষে জিতেই শিরোপার পথে বড় ধাপ এগিয়েছিল ইংল্যান্ড। তবে ২০২৪ সালে গায়ানায় সেমিফাইনালে জয় তুলে নিয়ে সেই হারের প্রতিশোধ নেয় ভারত।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে আবহাওয়া বড় ফ্যাক্টর হতে পারে। যদিও আবহাওয়া পূর্বাভাস সংস্থা আকুওয়েদার জানিয়েছে, বৃহস্পতিবার মুম্বাইয়ে বৃষ্টির সম্ভাবনা শূন্য শতাংশ। তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। তারপরও বৃষ্টি হলে যেন ম্যাচের ফল নির্ধারণ করা যায়, সে জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বৃহস্পতিবার অতিরিক্ত ৯০ মিনিট এবং শুক্রবার ১২০ মিনিট সময় বরাদ্দ রয়েছে, যাতে অন্তত পাঁচ ওভারের খেলা সম্পন্ন করা সম্ভব হয়।    

সব প্রচেষ্টা সত্ত্বেও যদি ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে ফল নির্ধারণ হবে সুপার এইট পর্বের পয়েন্ট টেবিল অনুযায়ী। সে ক্ষেত্রে সুপার এইট গ্রুপ–২-এর শীর্ষ দল ইংল্যান্ড ফাইনালে উঠবে এবং মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। ভারত সুপার এইট গ্রুপ–১-এ দ্বিতীয় হয়েছিল।

দুই দলের স্কোয়াড:

ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, অর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রিংকু সিং।

ইংল্যান্ড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জোফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টং, লুক উড। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা

1

ভেনেজুয়েলার মাদুরো সরকারকে ‘অবৈধ’ বললেন শীর্ষ মার্কিন কূটনীত

2

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৯২,৯১৮ প্রবাসীর নিবন্ধন

3

ইমরান খানকে মুক্ত করতে নতুন বাহিনী গঠনের ঘোষণা পিটিআই’র

4

শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান

5

ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ দিল ইসি

6

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

7

হানিয়ার বিয়ের জন্য ২০২৬ সাল শুভ নয়, দাবি জ্যোতিষীর

8

বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!

9

ইতালিয়ান টেনিস গ্রেট নিকোলা পিত্রাঞ্জেলি আর নেই

10

বাবর যেন পাকিস্তান দলের ইনস্যুরেন্স পলিসি: মাইকেল ভন

11

বিএনপি-জামায়াত-এনসিপিসহ ১২ দলের সঙ্গে ইসির বৈঠক আজ

12

কোথায় অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘সেনিয়ার’

13

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন

14

ডিপিএম পদ্ধতিতে ইপিআই টিকা ক্রয়ে সরকারের অনুমোদন

15

ইরান ভয় পায়নি, আয়াতুল্লাহ খামেনি বাঙ্কারে লুকিয়ে নেই: কনসা

16

মুশফিকসহ শততম টেস্টে শতক আছে যাদের

17

বিয়েবার্ষিকীর দিন মৃত্যুদণ্ডাদেশ পেলেন শেখ হাসিনা

18

ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে থাকলো পাকিস্তান

19

যতক্ষণ বেঁচে থাকব, দেশবাসীকে ছেড়ে যাবো না

20