Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন নওবা তাহিয়া

বিনোদন ডেস্ক : ছোটপর্দায় বেশ জনপ্রিয়তা অর্জন করে নিয়েছিলেন অভিনেত্রী নওবা তাহিয়া হোসাইন, সব মিলিয়ে ছিল সম্ভাবনাময়ী ভবিষ্যতের হাতছানি। এরই মধ্যে শোবিজকে বিদায় জানিয়েছেন তিনি।

বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে শোবিজ থেকে সরে যাওয়ার ঘোষণা এবং তার কারণ জানান। মাঝরাতে নিজের ওই পোস্টে নওবা লেখেন, ‘শোবিজে সুন্দর চারটি বছর কাটানোর পর থামার সিদ্ধান্ত নিয়েছি। এই যাত্রাটা আমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, স্মরণীয় ছিল, আর এর জন্য সবার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব।’  

এরপর লেখেন, ‘এই মুহূর্তে আমি আমার দ্বীন, নিজের ভেতরের শান্তি, শেখা আর আপন মানুষের সান্নিধ্যে স্বস্তি খুঁজে পেয়েছি। শিক্ষা ও ব্যক্তিগত উন্নয়নে মনোযোগ দিতে থাকায় জীবনের এই অধ্যায়টি আমার জন্য একেবারেই সঠিক বলে মনে হচ্ছে।’নওবার কথায়, ‘এখন থেকে আমার আর কোনো নতুন কাজ আসবে না—নাটক, না টিভিসি, না ওটিটি প্ল্যাটফর্মে। আগে করা কিছু কাজ হয়তো সামনে প্রকাশ পেতে পারে, কিন্তু সেগুলোর সঙ্গে আমি আর যুক্ত থাকব না।’সবশেষে এ অভিনেত্রী লেখেন, ‘হৃদয়ের গভীর থেকে আমাকে এত দিন যে ভালোবাসা ও সমর্থন দিয়েছেন—তার জন্য আমি কৃতজ্ঞ।’

এ প্রসঙ্গে গণমাধ্যমকে নওবা বলেন, ‘অভিনয় ছাড়ার কারণগুলো আমার পোস্টে লিখেছি। এর বাইরে অন্য কোনো কারণ নেই।’ ছোটবেলায় বাচ্চাদের অনুষ্ঠান উপস্থাপনা করতেন নওবা। বড়বেলার শুরুটাও উপস্থাপনা দিয়ে। পরে নাটক ও ওটিটিতে নাম লেখান। পান পরিচিতিও। তার কাজের মধ্যে ‘চুপি চুপি’, ‘প্রথম প্রেমে বানান ভুল’, ‘মায়াপূরাণ’, ‘শুধু তুমি’ ‘কন্ট্রোল প্লাস জেড’, ওয়েবফিল্ম ‘পুনর্মিলন’ উল্লেখযোগ্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদির ঘাতকদের ভারতে প্রবেশের বিষয়ে যা বলছে মেঘালয় পুলিশ-বি

1

বিনম্র শ্রদ্ধা জানাতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃত

2

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত: রিজভী

3

নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী

4

নির্বাচনের পর জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে: গোলাম

5

খালেদা জিয়ার জানাজায় প্রধান উপদেষ্টা

6

যুক্তরাষ্ট্রে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ, পাইলট নিহত

7

নির্বাচনে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে

8

সংবাদমাধ্যম বিবিসিকে ১ বিলিয়ন ডলারের মামলার হুমকি ট্রাম্পের

9

মঙ্গলবার দুটি শপথগ্রহণ করবেন নতুন এমপিরা

10

মেঘলা থাকবে ঢাকার আকাশ, যে বার্তা দিল আবহাওয়া অফিস

11

কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্

12

স্ক্র্যাচে ভর দিয়ে খালেদা জিয়ার জানাজায় এলেন সাভারের তরিকুল

13

পেঁয়াজের কেজিপ্রতি দাম ছাড়াল ১০০ টাকা

14

মনোনয়নপত্র দাখিলের সময় দুই দিন বাড়তে পারে

15

বিশ্বকাপ জেতাটা অভ্যাসে পরিণত করতে চান সেই হারমানপ্রিত

16

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ৭০ হাজার

17

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের

18

নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

19

গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় ৩৭৩ ফিলিস্তিনি নিহত

20