Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফেসবুকে আবেগঘন পোস্ট, প্রশংসায় ভাসছেন সাফা কবির

বিনোদন ডেস্ক : বরাবরের মতোই বিভিন্ন ইস্যুতে সামাজিক মাধ্যমে সরব ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অভিনয় থেকে শুরু করে নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরতে দেখা যায় তাকে। এবার সামাজিক মাধ্যম ফেসবুকে দেখা গেল মানবিক এক সাফা কবিরকে। 

সম্প্রতি সমাজের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়ে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গৃহকর্মীদের অধিকার এবং তাদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন সাফা। তার সেই বার্তাটি নেটিজেনদের কাছে ব্যাপক প্রশংসা পেয়েছে। 

পোস্টটিতে সাফা লেখেন, ‘কাজের মানুষরাও কিন্তু মানুষ এটা ভুলে যাবেন না। শুধু টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি। বাড়ির কাজের মানুষদেরও হৃদয় আছে, কষ্ট আছে, স্বপ্ন আছে। তারাও ক্লান্ত হয়। তারাও অসুস্থ হয়।’ 

গৃহকর্মীদের কাজের যন্ত্র হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখার অনুরোধ জানিয়ে তিনি আরও লেখেন, ‘এটি সাহায্যের হাত, কোনো যন্ত্র নয় কোনো বস্তু নয়। কোনো দাস নয়, দয়া দেখাতে কিছুই লাগে না। মানবিক হতে লাগে আরও কম।’ 

সবশেষে গৃহকর্মীরাও একটি ভালো জীবন পাওয়ার যোগ্য উল্লেখ করে তাদের সঙ্গে সম্মানের সহিত আচরণের আহ্বান জানান তিনি। সমাজের এমন একটি স্পর্শকাতর কিন্তু উপেক্ষিত বিষয়ে কথা বলে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন সাফা।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের পর এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড়

1

কাম্প ন্যুতে ফেরার ম্যাচে বার্সার জোড়া সুখবর

2

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কমলো মেট্রোরেল প্রকল্পের ব্যয়

3

ছোট নৌকায় ফের ব্রিটেনমুখী অভিবাসীরা, অভিবাসন বিতর্ক তুঙ্গে

4

সৌদি আরবে গোপনে বেলি ড্যান্স শিখছেন নারীরা

5

বাংলাদেশ সিরিজের সুখস্মৃতি নিয়ে নিউজিল্যান্ডকে হারানোর চ্যাল

6

ইসরাইলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ বর্জনের ঘোষণা নেতানিয়াহু সরকারে

7

অনলাইন রিটার্নে প্রায় ৪৩০ কোটি টাকা রাজস্ব এসেছে: এনবিআর চেয়

8

৭ জেলায় বজ্রপাতসহ ভারি বর্ষণের সতর্কবার্তা

9

জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি নির্দেশ

10

ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিতে ১৪ কিংবদন্তির আবেদন

11

সাড়ে ৩ কোটি রুপিতে বেঙ্গালুরুতে মুস্তাফিজ

12

বিয়ে করলেন অভিনেত্রী মম, পাত্র কে?

13

ভারতকে ২৪০ রানে গুঁড়িয়ে দিয়ে বিপদে পাকিস্তান

14

হত্যার হুমকির প্রতিবাদে ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

15

বিদেশে যেতে বাংলাদেশিদের ‘ভিসা সংকট’ কাটছে না কেন?

16

যুক্তরাষ্ট্রে প্রভাব হারাচ্ছে ইসরাইল?

17

আরও ৫৫ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

18

ভয়াবহ তুষারপাত ও ভারি বৃষ্টিতে আফগানিস্তানে ৬১ জনের মৃত্যু

19

রোহিত-সূর্যকুমারের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন সিকান্দার রাজা

20