বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজল আবারও বিতর্কের কেন্দ্রে। এবার তিনি বিবাহিত সম্পর্ক নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছেন। তার মতে, “বিয়ের সম্পর্কেরও এক্সপায়ারি ডেট থাকা জরুরি।”
কাজলের এই বক্তব্য ঘিরে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি স্বামী অজয় দেবগণের সঙ্গে তার দীর্ঘ দাম্পত্য জীবনে কোনো টানাপোড়েন চলছে?
সম্প্রতি অ্যামাজন প্রাইমের টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর বিশেষ পর্বে সঞ্চালিকা টুইঙ্কল খান্না অতিথিদের প্রশ্ন করেন, বিবাহিত সম্পর্কের কি মেয়াদ থাকা উচিত, নাকি নবায়নের সুযোগ থাকা প্রয়োজন?
প্রশ্নটির জবাবে অতিথি ভিকি কৌশল, কৃতি স্যানন ও টুইঙ্কল খান্না একমত হন যে সম্পর্ক টিকিয়ে রাখার মূল বিষয় হলো বোঝাপড়া, মেয়াদ নয়। কিন্তু কাজল ভিন্ন মত প্রকাশ করে বলেন, “আমার মনে হয় বিবাহিত সম্পর্কে রিনিউয়াল অপশন থাকা উচিত। বরং তার চেয়েও বেশি দরকার এক্সপায়ারি ডেট।”
টুইঙ্কল খান্না তখন মজা করে বলেন, “বিয়ে তো কোনো ওয়াশিং মেশিন নয় যে এক্সপায়ারি ডেট লাগবে!”এর জবাবে কাজল বলেন, “ঠিক তাই, কিন্তু সঠিক সময়ে সঠিক মানুষকে বিয়ে করবে, তার কোনো নিশ্চয়তা নেই। তাই যদি সম্পর্কের একটি নির্দিষ্ট মেয়াদ থাকত, তাহলে কেউই অপ্রয়োজনে কষ্ট পেত না।