Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 13, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভরা মঞ্চে প্রেমিকা রাশমিকার হাতে চুমু খেলেন বিজয়

বিনোদন ডেস্ক : দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছে। তবে এবার তারা প্রকাশ্যেই একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। যা আবার ক্যামেরাবন্দিও করেছেন পাপারাজ্জিরা।

সম্প্রতি হায়দরাবাদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সাফল্য উদযাপন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হন এই তারকা জুটি। সেখানে মঞ্চে রাশমিকার হাত ধরে তাকে চুম্বন করেন বিজয়। দর্শক ও সাংবাদিকদের সামনেই ঘটে সেই মুহূর্ত।

এই ঘটনায় কিছুটা লজ্জা পেলেও হাসিমুখে প্রেমিকের প্রতি ভালোবাসার বার্তা দেন রাশমিকা। অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রত্যেকের জীবনে একজন বিজয় দেবেরাকোন্ডার মতো মানুষ থাকা উচিত। ওর মতো একজনকে পাশে পাওয়া সত্যিই আশীর্বাদ।’

 

তিনি আরও যোগ করেন, ‘বিজু, তুমি শুরু থেকেই এই সিনেমার অংশ ছিলে। আজ এই সাফল্যের আনন্দে তোমাকে পাশে পেয়ে ভালো লাগছে।’রাশমিকা জানান, ‘দ্য গার্লফ্রেন্ড’ ছবির কাজের সময় থেকেই বিজয় তার পাশে ছিলেন। তার এই বক্তব্যের পর থেকেই তাদের বিয়ের খবর আরও জোরালো হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, আগামী ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে রাজকীয় আয়োজনে বিয়ে করতে চলেছেন এই দুই তারকা। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই হবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়

1

ফুলবাড়ীতে ষড়যন্ত্র মিথ্যা অপবাদ অপপ্রচারের প্রতিবাদে যুবদল ন

2

নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর-ককটেল বিস্ফোরণ, মাকে হা

3

সুদান সংঘাত: নেপথ্যে আমিরাত-ইসরায়েল?

4

যে কারণে ‘ধুরন্ধর’ থেকে তামান্নাকে সরানো হয়

5

শীতে শরীরে উষ্ণতা ও শক্তি বাড়ায় যেসব খাবার

6

‘বাংলাদেশের মতো পাকিস্তান সরে দাঁড়ালে বিশ্বকাপ শেষ হয়ে যাবে’

7

কুমিল্লা-৩ আসন থেকে মনোনয়নপত্র নিলেন আসিফ মাহমুদ

8

‘আমরা চেয়েছিলাম বাংলাদেশ বিশ্বকাপ খেলুক’

9

অভিযোগ নিয়ে থানায় অভিনেত্রী মনিরা মিঠু

10

বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জামায়াতের

11

বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, যা বললেন হরভজন

12

যারা বাংলাদেশ চায়নি তারা শাসনভার চায়: মির্জা আব্বাস

13

ভারত-পাকিস্তান ম্যাচটি না খেললে পিসিবির সম্ভাব্য ক্ষতি ৩৮ মি

14

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

15

তারেক রহমানের দেশে ফেরা বিনিয়োগকারীদের একটা কনফিডেন্স বুস্ট

16

সৃষ্টিকুলের সবকিছু আল্লাহর নিয়ন্ত্রণে

17

সীমান্তে চীন–রাশিয়ার যুদ্ধবিমানের টহল, পালটা যে পদক্ষেপ নিল

18

কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন

19

উলিপুরে বিএনপির প্রার্থী তাসভীর উল ইসলামের মোটর সাইকেল শোডাউ

20