Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মুম্বাই থেকে ফিরেই রাহুলের বাড়িতে জিৎ

বিনোদন ডেস্ক : জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে শোকবিহ্বল সিনেপাড়া। তবে এই কঠিন সময়ে ইন্ডাস্ট্রির তারকা, টেকনিশিয়ানরা যেভাবে যৌথ পরিবারের মতো প্রয়াত অভিনেতার অকাল মৃত্যুর বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন কিংবা ভবিষ্যতের কথা ভেবে অন্যদের নিরাপত্তার দাবিতে একজোট হয়েছেন, তা লক্ষণীয়। এই কঠিন সময়ে টালিউডের অগ্রজরা অনুজদের আগলে রাখছেন, ভরসা জোগাচ্ছেন। শিল্পীদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আর্টিস্ট ফোরামকেও দফায় দফায় বৈঠকে বসতে হচ্ছে। 

কিন্তু এ অবস্থায় গত ৩০ মার্চ রাহুলের শেষকৃত্য থেকে ৭ এপ্রিল পর্যন্ত টালিপাড়ার কোনো কর্মসূচিতেই সুপারস্টার জিৎকে দেখা যায়নি। তবে শুক্রবার (১০ এপ্রিল) প্রয়াত অভিনেতার বাড়িতে দেখা করতে যান তিনি। আর সেখানেই ক্যামেরাবন্দি মুহূর্ত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই কটাক্ষ ও সমালোচনার শিকার হন অভিনেতা!

যদিও কর্মসূত্রে মুম্বাইতে ছিলেন জিৎ। সে কারণেই তার অনুপস্থিতি। তবে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলে পা মেলাতে না পারলেও কিংবা টালিউডের কোনো বৈঠকে যোগ দিতে না পারলেও এদিন শহরে ফিরেই রাহুলের বাড়িতে ছুটে যান জিৎ। শুক্রবার দুপুরে বিজয়গড়ে প্রয়াত অভিনেতার ‘সহজ কথা’ স্টুডিওতে বসে তার মা ও দাদার সঙ্গে কথা বলেন।  গত ১২ দিনে টালিগঞ্জ স্টুডিওপাড়ায় ঝড় বয়ে গেলেও কেন দেখা যায়নি সুপারস্টারকে? দিন কয়েক ধরেই এহেন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মনে। 

তবে জিৎ অনুরাগীরা মনে করিয়ে দিলেন, গত কয়েক দিনে সুপারস্টারের গরহাজিরা নিয়ে কম চর্চা, ফিসফাস হয়নি; কিন্তু তিনি যে শহরে ফিরেই ভ্রাতৃসম রাহুলের বাড়িতে ছুটেছেন, সেটিও সবার জানা দরকার। ক্যামেরা না থাকলে প্রমাণও থাকত না।উল্লেখ্য, রাহুল বন্দ্যোপাধ্যায় গত ২৯ মার্চ তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে যান। অভিনেতার বেঘোরে প্রাণ চলে যাওয়ার এই দায়ই বা কে নেবে? কেনই বা রাহুলের মৃত্যুতে গোড়া থেকে ইউনিটের সদস্যদের বয়ানে এত অসঙ্গতি? 

গত ১০ দিনে এহেন অজস্র প্রশ্ন জনমানসে ঘুরপাক খেলেও ‘চুপ’ প্রযোজনা সংস্থা। দিন দুয়েকের মাথায় বিবৃতি জারি করলেও রাহুলের মৃত্যুর নেপথ্যের কারণ নিয়ে ধোঁয়াশা এখনো জারি। ইতোমধ্যে ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বিরুদ্ধে একজোটে ‘খড়্গহস্ত’ হয়েছে টালিউড। বৈঠকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, যিশুসহ সিনেপাড়ার বেশিরভাগ তারকাকে দেখা গেলেও জিতের গরহাজিরা নিয়ে কম ফিসফাস হয়নি! এবার শহরে ফিরেই রাহুলের বিজয়গড়ের বাসভবনে দেখা করতে ছুটে গেলে সমালোচনার শিকার হতে হয় সুপারস্টারকে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানালেন খসরু

1

সারা বিশ্ব জানবে শেখ হাসিনা কত বড় খুনি ছিলেন: সারজিস আলম

2

প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রকাশ করা হবে: মুক্তিযুদ

3

জাতীয় দলে সাকিবকে ফেরানো নিয়ে সবশেষ যা জানাল বিসিবি

4

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার গভীর শোক প্রকাশ

5

হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জে ব্যাটিংয়ে শ্রীলংকা

6

আল হিলালে গেলেন বেনজেমা, প্রতিবাদে ম্যাচ বয়কট করলেন রোনালদো

7

হাদির মস্তিষ্কের ফোলা বেড়েছে, হৃদস্পন্দনও স্বাভাবিকের চেয়ে ব

8

রেকর্ড গড়া জো রুটকে নিয়ে অস্ট্রেলিয়ান গণমাধ্যমের উপহাস

9

জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

10

৩ হাজার কোটি গচ্ছা দিয়ে গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরু

11

সেই গণি জমাদ্দার দম্পতির পাশে দাঁড়ালেন তারেক রহমান

12

তুমি আমাদের কবে মুক্তি দেবে, পরীমণিকে আসিফ

13

ক্রিকেটে বিশ্বকাপ বয়কটের নজির এবারই প্রথম নয়

14

জনগণকে দেওয়া অঙ্গীকার সরকার লঙ্ঘন করেছে: জামায়াত আমির

15

যমুনা গ্রুপের ইয়াসিন ইসলাম নাজেল ডব্লু বিসির মুয়েথাই সভাপতি

16

ইরানের বিক্ষোভকে সমর্থন করে মালালার বার্তা

17

মির্জা আব্বাস আমার বিয়েতে এসেছিলেন তাই দোয়ায় আসা: তামিম

18

‘বড় চুক্তির’ পথে ভারত ও ইইউ

19

আবারও বাড়ল স্বর্ণের দাম

20