Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 3, 2025 ইং
অনলাইন সংস্করণ

শাহরুখের জন্মদিনে প্রকাশ পেল ‘কিং’ টিজার, ফিরল বলিউডের আসল বাদশা

বিনোদন ডেস্ক : বলিউডের বাদশা শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের জন্য উৎসব। আর এবার যেন পুরো ইন্টারনেট কাঁপিয়ে দিলেন তিনি। জন্মদিনেই প্রকাশ করলেন তাঁর নতুন সিনেমা ‘কিং’-এর টিজার! প্রকাশের সঙ্গে সঙ্গেই ঝড় বইছে সামাজিক মাধ্যমে। 

ফেসবুকে টিজার শেয়ার করে শাহরুখ লিখেছেন—

 

“Defamed in hundred countries.
The world gave only one name— #KING
#KingTitleReveal
It’s Showtime!
In Cinemas 2026”

বাংলায় যার অর্থ দাঁড়ায়—

“শত দেশে বদনাম হয়েছে আমার,
দুনিয়া একটাই নাম দিয়েছে— ‘কিং’।
সময় এসে গেছে।
দেখা হবে ২০২৬ সালে প্রেক্ষাগৃহে।”

টিজারের শুরুতেই শোনা যায় শাহরুখের সেই গভীর ভয়েস, “কতটা খুন করেছি, মনে নাই। ভালো লোক না খারাপ লোক— কখনও জিজ্ঞেস করিনি।” এই এক লাইনেই যেন ফিরিয়ে আনল ডন, রাইস আর জাওয়ান-এর সেই কিংবদন্তি ভঙ্গি।

ফার্স্ট লুকে শাহরুখকে দেখা যাচ্ছে একদম নতুন রূপে— সাদা চুলে, দাড়িতে, তীক্ষ্ণ দৃষ্টিতে এক স্টাইলিশড উপস্থিতি। যেন বুড়ো নয়, বরং আরও ভয়ংকর এক রাজা ফিরে এসেছে। 

টিজার দেখে স্পষ্ট— ‘কিং ’ হবে এক স্টাইলিশড অ্যাকশন থ্রিলার, যেখানে রাজত্ব করবে স্টাইল, থ্রিল আর অ্যাটিটিউড। ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যিনি এর আগেও পাঠান ও ওয়ার দিয়ে দর্শক মাতিয়েছেন।

এই সিনেমায় শাহরুখের সঙ্গে থাকতে পারেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সুহানা খান ও অভয় ভার্মা। জানা গেছে, অভিষেক বচ্চনকে দেখা যাবে ছবির মূল ভিলেনের চরিত্রে, আরশাদ ওয়ারসিও থাকবেন বিশেষ একটি ভূমিকায়।

ছবির শুটিং শুরু হয়েছে কয়েক মাস আগেই, এবং ২০২৬ সালেই বিশ্বব্যাপী মুক্তি পাবে ‘কিং’।

টিজার মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে শাহরুখ জ্বর। ভক্তরা লিখছেন— “This is not a comeback, this is domination!” আবার কেউ বলছেন, “SRK isn’t the king anymore— he’s the empire!”


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করব না: হাসনাত

1

হাড়কাঁপানো শীতের মধ্যেই শৈত্যপ্রবাহ নিয়ে বড় দুঃসংবাদ

2

সিরিজের মাঝে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ, সমালোচনার মুখে ইংল্য

3

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

4

বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার

5

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

6

ভারতে নতুন আতঙ্ক, গলা বাঁচাতে অদ্ভুত কাণ্ড

7

দুর্গাপুর সাংবাদিক সমিতির নির্বাচন সম্পন্ন

8

গাজায় মানবিক সহায়তা প্রবেশে জাতিসংঘের প্রস্তাব গৃহীত

9

জাতি হারিয়েছে একজন অভিভাবক: হানিফ সংকেত

10

সচিবালয়েই অফিস করছেন নতুন প্রধানমন্ত্রী

11

আজকের মুদ্রার রেট: ২৩ ডিসেম্বর ২০২৫

12

সংবিধান সংস্কার পরিষদ: শপথবাক্যে কী আছে?

13

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আস

14

বাংলাদেশের ম্যাচসহ টিভি-অনলাইনে যত খেলা দেখবেন

15

ছক্কায় ইতিহাস গড়লেন ডেভিড

16

যে কারণে পদ হারালেন বিএনপির দুই নেতা

17

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪৫

18

প্রকাশিত হলো সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্

19

কটাক্ষের শিকার তানজিন তিশা

20