Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘দেশু ৭’ সিনেমায় থাকছেন অনির্বাণ, এবার দেবের পরিচালনায় শুভশ্রী

বিনোদন ডেস্ক : অবশেষে দীর্ঘদিনের জল্পনার অবসান শেষ হলো। টালিউড প্রযোজক-অভিনেতা, সংসদ সদস্য দীপক অধিকারী দেব ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির আগামী সিনেমা ‘দেশু ৭’-তে থাকছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। কবে অভিনয়ে ফিরছেন অভিনেতা, তা নিয়ে প্রশ্ন ছিল ভক্ত-অনুরাগীদের মনে। সেই প্রশ্নের উত্তর শুক্রবার (১০ এপ্রিল) দিলেন অভিনেতা দেব। তিনি ঘোষণা করে দিলেন, তার সিনেমায় অভিনয় করছেন অনির্বাণ। তবে কি ৭২ ঘণ্টা পর সত্যিই ‘ব্যান’ উঠে গেল? সেই সঙ্গে ঘোষণা দিয়েছেন, 'দেশু ৭' সিনেমা নিজেই পরিচালনা করছেন তিনি।

এ ঘোষণার পরই দেবের সঙ্গে যোগাযোগ করে একটি গণমাধ্যম। ‘ব্যান’ শেষ পর্যন্ত উঠল—এ ঘোষণার মাধ্যমেই কি তা স্পষ্ট করলেন দেব? টালি তারকার স্পষ্ট জবাব—হ্যাঁ, উঠল। একজন নয়, সবার ওপর থেকেই উঠল। আমি তো নিজের টাকায় কাজ করছি, আর পরিচালকও আমিই। এ অভিনেতা বলেন, কেউ কাজ আটকাতে চাইলে ক্ষতি টেকনিশিয়ানদেরই হবে। তাদের সেই পারিশ্রমিকটা যিনি কাজ আটকাচ্ছেন, তিনি দিয়ে দেবেন তো? তাহলে ঠিক আছে। তিনি বলেন, আমার সিনেমায় প্রয়োজন ছিল অনির্বাণকে। কাউকে দেখানোর জন্য বা আমি কত বড় ক্ষমতাশীল, সেসব দেখানোর জন্য ওকে নিইনি। আর ১০ হাজার টেকনিশিয়ান এ সিনেমায় কাজ করছেন। সিনেমাটি মুক্তি পাবে আগামী পূজার সময় বলে জানিয়েছেন দেব।

'দেশু ৭' সিনেমা পরিচালনা প্রসঙ্গে দেব বলেন, রুক্মিণীই তাকে পরিচালনা করার পরামর্শ দিয়েছেন। আর জুন, জুলাই ও আগস্ট মাসজুড়ে ৫০ দিন ধরে হবে এ সিনেমার শুটিং। এদিকে এতদিন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ছিলেন দেবের নায়িকা। এবার সেই নায়িকাকেই পরিচালনা করছেন তিনি। অভিনেতা বলেন, দেশু’ ব্র্যান্ডটাকে সামলানোই একটা বড় ব্যাপার। মোটেই সহজ বিষয় নয়। দেব-শুভশ্রীকে সিনেমায় পরিচালনা করার সুযোগ যে কোনো পরিচালক লুফে নেবেন। চাপ নয়, এটা আমার কাছে বড় দায়িত্ব।

এর আগে মঙ্গলবার ‘টেকনিশিয়ান স্টুডিও’তে সাংবাদিকদের সামনে দেব ঘোষণা করেন, আর কোনো ‘ব্যান কালচার’ নয়। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন, যেসব পরিচালক ও অভিনেতা এই ‘সংস্কৃতি’র কারণে দীর্ঘ দিন বসে রয়েছেন, স্বরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠক করে ৭২ ঘণ্টার মধ্যে তাদের কাজে ফেরাবেন তিনি।

দেশু ৭’ সিনেমায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য—এমন খবর সর্বপ্রথম প্রকাশ করেছিল কলকাতার একটি গণমাধ্যম। সেই সময়ে অবশ্য কিছু খোলাসা করেননি দেব। সেই খবরে অবশেষে সিলমোহর পড়ল। যদিও অনির্বাণকে কোন ধরনের চরিত্রে দেখা যাবে, সেই তথ্য এখনো প্রকাশ্যে আনা হয়নি।

প্রসঙ্গত অনির্বাণকে নিয়ে ছবির ঘোষণা দেবের। তাহলে কি ফেডারেশনের সঙ্গে অনির্বাণের সম্পর্কের বরফ গলল? এই প্রসঙ্গে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেন, দেবের এই ঘোষণা সম্পর্কে ফেডারেশনের কোনো ধারণা নেই। পরিচালক সংগঠনের কোনো চিঠিও এখনো পাইনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতার স্বাদ পেয়ে জনগণের কথা ভুলে গেছে বিএনপি: নাহিদ ইসলাম

1

২০২৬ বিশ্বকাপের ঠিক আগে আনচেলত্তিকে নতুন প্রস্তাব ব্রাজিলের

2

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ দেও

3

যুক্তরাষ্ট্র ‘সমান ও ন্যায্য’ পারমাণবিক আলোচনার জন্য প্রস্তু

4

বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি পরিবর্তন

5

নিউইয়র্ক আদালতে মাদুরো, অভিযানের বৈধতা খতিয়ে দেখবে জাতিসংঘ

6

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

7

২৪ এর আগস্টের সুখস্মৃতি ফেরাল বাংলাদেশ

8

রাজধানীর মিরপুরে বস্তিতে আগুন

9

মির্জা আব্বাসের সম্পদ ৬৮ কোটি টাকা

10

আদালতের রায়ে চ্যাম্পিয়ন মরক্কো

11

নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

12

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

13

আগামীকাল পল্টন যাবেন তারেক রহমান

14

আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ১৬ পুলিশ আহত : ডিএমপি কম

15

২৭ বছরের স্বপ্নটা আপনি ১ সেকেন্ডে নষ্ট করে দিলেন: মোহাম্মদ স

16

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফা কত, কিনবেন যেভাবে

17

দেশের অর্থনীতিতে বাড়ছে বাণিজ্য ঘাটতির চাপ

18

রমজানের প্রয়োজনীয় মাসয়ালা-মাসায়িল

19

৪ মিনিটের মধ্যেই শেষ বাংলাদেশ-ভারত ম্যাচের টিকিট

20