Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 4, 2025 ইং
অনলাইন সংস্করণ

সামাজিক মাধ্যমে ভুয়া চাকরির ফাঁদ থেকে সাবধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সামাজিক মাধ্যম ফেসবুক খুললেই দেখা যায়, চাকরির ছড়াছড়ি। আর বেশিরভাগ চাকরিই ভুয়া। এই ভুয়া চাকরির ফাঁদ ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন এক প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে সাইবার অপরাধীরা। ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে তারা ব্যবহারকারীদের ফেসবুক লগইন তথ্য হাতিয়ে নিচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা সংস্থা সাবলাইম সিকিউরিটি।

জানা যায়, প্রথমে ভুক্তভোগীদের কাছে ইমেইলের মাধ্যমে ভুয়া চাকরির প্রস্তাব পাঠানো হয়। ওই ইমেইলে এমন ভাষা ব্যবহার করা হয়, যা অনেক সময় ভাষা মডেল কিংবা এআই ব্যবহার করে তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। আপনি ইমেইলে থাকা লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীকে নিয়ে যাওয়া হয় একটি নকল নিরাপত্তা যাচাই পেজে। সেখান থেকে আবার রিডিরেক্ট করে এমন এক ওয়েবসাইটে পাঠানো হয়, যা দেখতে হুবহু জনপ্রিয় চাকরি অনুসন্ধান প্ল্যাটফর্মের মতোই।

এরপর ব্যবহারকারীকে নির্দেশ দেওয়া হয় ইমেইল বা ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে। ফেসবুক লগইন করলেন কী ফেঁসে গেলেন। ফেসবুক লগইন করলেই দেখা যায় একটি ‘লোডিং প্রগ্রেস বার’, যা কখনোই শেষ হয় না। এই সময়েই তাদের ফেসবুক ইউজারনেম ও পাসওয়ার্ড সংগ্রহ করে নেয় প্রতারকচক্র।

একটি গবেষণায় গবেষকরা বলেছেন, এ ধরনের প্রতারণা সাধারণত অচেনা ইমেইল ঠিকানা, অস্বাভাবিক ওয়েবসাইট ইউআরএল কিংবা ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে মিলহীন লিংক দ্বারা চিহ্নিত করা সম্ভব। এর আগেও একই ধরনের প্রতারণা চালানো হয়েছিল মাইক্রোসফট ৩৬৫ ও গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীর টার্গেট করে। সেখানে ভুয়া গুগল চাকরির বিজ্ঞাপন দেখিয়ে ব্যবহারকারীদের লগইন তথ্য চুরি করে নেয় তারা।

এদিকে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, চাকরির বিজ্ঞাপন বা ইমেইল পেলে সেটির উৎস যাচাই করা একান্ত জরুরি। অচেনা লিংকে ক্লিক না করে সরাসরি প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যাচাই করে দেখুন বিজ্ঞাপনটি আসল কিনা। এ ছাড়া টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু থাকলে ফেসবুক কিংবা অন্যান্য অ্যাকাউন্ট অনেকাংশে সুরক্ষিত রাখা সম্ভব হয়।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

1

ওপারে সবসময়ে আলো থাকে, শুধু লেগে থাকতে হয়: প্রিয়াংকা

2

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না: জামায়াত আ

3

আজকের স্বর্ণের দাম: ২৫ ডিসেম্বর ২০২৫

4

ট্রাম্পের আরোপিত শুল্ক অবৈধ ঘোষণা করল মার্কিন সুপ্রিম কোর্ট

5

টেস্টের ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড, দুই ইনিংসেই জোড়া সেঞ্চু

6

মিরকাদিমে ইলিশের ঝিলিক, দামও চড়া

7

টি-টোয়েন্টির সেরা দশে ডি কক

8

গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব

9

গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

10

কোচের বিদায়ে রশিদের আবেগাপ্লুত বার্তা

11

ওদের বোলিং খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি: আশরাফুল

12

তীব্র উত্তেজনার মাঝেই বিদেশি ট্যাঙ্কার জব্দ করেছে ইরান

13

৬৫ কোটি ডলারে বিক্রি হয়ে যাচ্ছে দ্য টেলিগ্রাফ, ক্রেতা কে?

14

ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহত

15

পাকিস্তান থেকে জেএফ-১৭ যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

16

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি

17

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেননি রুমিন ফারহানা

18

শক্তিমান দুটি শব্দঃ হরমুজ প্রণালী

19

ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে:

20