Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে হামলায় মার্কিন প্রস্তুতি শেষের দিকে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে হামলা চালানোর উদ্দেশে গত সপ্তাহেই বিশাল নৌবহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইরানে হামলা চালানোর জন্য মার্কিন প্রস্তুতি প্রায় শেষের দিকে বলে জানিয়েছে মিত্র দেশ ইসরায়েল। দেশটির মতে, এবার সত্যি সত্যি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি।

রোববার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২। এদিকে মধ্যপ্রাচ্যের একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ইরানও আসন্ন মার্কিন হামলার আশঙ্কায় হাত গুটিয়ে বসে নেই। হরমুজ প্রণালী, যে পথ দিয়ে পৃথিবীর সর্বোচ্চ তেল বাণিজ্য চলে, সেখানে এবং আশপাশে কয়েকটি সাবমেরিন মোতায়েন করেছে। 
 
ইসরায়েলি সংবাদমাধ্যমে বলা হয়েছে, হামলার পর ইরান যে পাল্টা হামলা চালাবে সেটিরও প্রস্তুতি নিচ্ছেন মার্কিন সেনারা। আরও জানা যায়, মধ্যপ্রাচ্যে রণতরী, যুদ্ধবিমানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র মোতায়েনে যুক্তরাষ্ট্রের আর কয়েকদিন সময় লাগবে।
 
জানা যায়, গত আটমাসের মধ্যে মধ্যপ্রাচ্যে এবারই সবচেয়ে বড় সেনা ও যুদ্ধাস্ত্র জড়ো করছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে রয়েছে রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও ক্রুজার। ফাইটার স্কোয়াড্রোনস এবং বাড়তি আকাশ ও মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে।
 
গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের দিকে তাদের বিশাল নৌবহর যাচ্ছে। তার এমন মন্তব্যের পর ইরানে মার্কিন হামলার গুঞ্জন জোরালো হচ্ছে। যদিও ট্রাম্প জানান, তিনি এসব যুদ্ধাস্ত্র ব্যবহার করতে চান না। এর বদলে ইরান সরকারের সঙ্গে সংলাপ চান।
 
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। যা অল্প সময়ের মধ্যে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে রূপ নেয়। বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নেয় ইরানের নিরাপত্তাবাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নিরাপত্তাবাহিনীর গুলিতে প্রায় চার হাজার মানুষ নিহত হয়েছেন।

বিক্ষোভ চলার সময় ট্রাম্প ইরানে হামলা চালাবেন বলে হুমকি দিয়েছিলেন। কিন্তু পরে তিনি জানান ইরান হত্যা বন্ধ করে দেওয়ায় হামলার পরিকল্পনা থেকে তারা সরে এসেছেন। ইরানের বিপ্লবী গার্ড হুমকি দিয়েছে এবার তাদের ওপর ছোট বা বড় হামলা চালানো হোক না কেন সেটিকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের কড়া বার্তাকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

1

৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা ৭ লাখ ৮৫

2

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

3

পাকিস্তানি প্লেয়ার ইস্যুতে আইপিএল-সংশ্লিষ্ট দলগুলোকে সতর্ক ক

4

লাভ জিহাদ ইস্যুতে বিজেপি-আরএসএসকে ওপেন চ্যালেঞ্জ ওয়াইসির

5

শীতে শরীরে উষ্ণতা ও শক্তি বাড়ায় যেসব খাবার

6

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে শবে বরাত কবে?

7

এখন থেকে বালু-পাথর এদিক-সেদিক হবে না: শ্রমমন্ত্রী

8

শান্তর হুংকারের জবাবটা মাঠেই দিতে চান মিরাজ

9

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

10

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা

11

বিপুল ভোটে ধানের শীষের জয় হবে: রবি চৌধুরী

12

বিপিএলে এসে ‘দাম্পত্য ইনিংসের’ সমাপ্তি টানলেন ইমাদ ওয়াসিম

13

লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডারসহ নিহত ১২

14

তড়িঘড়ি করে দুটি আইন করতে চায় সরকার, ফখরুলের প্রতিবাদ

15

যে দেশে পুরুষের অভাবে ‘স্বামী ভাড়া’ করছেন নারীরা!

16

‘অযৌক্তিক শর্ত মেনে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ’

17

ইমরান খানের সুচিকিৎসার দাবি, পিটিআই সমর্থকদের পার্লামেন্টের

18

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন আমীর খ

19

আর্জেন্টিনাসহ যেসব দেশ সুবিধা পাবে বিশ্বকাপের সূচিতে

20