Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামির আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উপকূলীয় এলাকার কাছাকাছি ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরের উত্তরে জাপানের উপকূলীয় এলাকায় হালকা মাত্রার সুনামি আঘাত হেনেছে। রোববার জাপানের স্থানীয় সময় রোববার সন্ধ্যার দিকে ভূমিকম্পের পর এই সুনামি আঘাত হেনেছে।

জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলেছে, জাপানের ইওয়াতে প্রদেশের মিয়াকোতে স্থানীয় সময় বিকেল ৫টা ৩৭ মিনিটে প্রথম সুনামি আঘাত হেনেছে। তবে সুনামির ঢেউ অনেক ছোট হওয়ায় এর উচ্চতা পরিমাপ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে সংস্থাটি। 

জেএমএ বলেছে, প্রথম সুনামি আঘাত হানার দুই মিনিট পর দেশটির ওফুনাতো উপকূলে ১০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ আঘাত হানে। ইওয়াতে উপকূলের কাছাকাছি এলাকায় রোববার বিকেল ৫টা ৩ মিনিটের দিকে ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পরপরই ১ মিটার উচ্চতার সুনামি আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করে জেএমএ।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জাপানের ইওয়াতে উপকূলে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ ছিল বলে জানিয়েছে। জেএমএ বলেছে,  ইওয়াতে উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যে যেকোনো মুহূর্তে ঢেউ উপকূলে পৌঁছাতে পারে বলে পূর্বাভাষ দিয়েছে সংস্থাটি।
 
জেএমএ বলেছে, প্রথম ভূমিকম্প আঘাত হানার পর ৫ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩ মাত্রার কয়েকটি পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। জাপানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সরাসরি সম্প্রচারে সমুদ্রের শান্ত দৃশ্য দেখা গেছে।

একই অঞ্চলের উপকূলের কাছাকাছি এলাকায় রোববার সকালের দিকেও অন্তত ছয়টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এসব ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮ থেকে ৫ দশমিক ৮ এর মধ্যে। তবে ভূমিকম্প স্থলে খুব একটা অনুভূত হয়নি এবং সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

 

জাপান প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে চারটি প্রধান ভূ-তাত্ত্বিক ফলকের সংযোগস্থলে অবস্থিত। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশও জাপান। প্রায় ১২ কোটি ৫০ লাখ মানুষের এই দ্বীপদেশে প্রতিবছর অন্তত দেড় হাজার ভূমিকম্প হয়। এর বেশিরভাগই হালকা থেকে মাঝারি মাত্রার হয়ে থাকে। যদিও ক্ষতির পরিমাণ নির্ভর করে ভূমিকম্পের অবস্থান ও ভূগর্ভের গভীরতার ওপর।

সূত্র : এএফপি।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাচ্ছেন না ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি

1

কাতার ও বাহরাইন থেকে কয়েকশ সেনা সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র

2

গাজায় ইসরাইলের ‘নির্যাতন-নিপীড়নে’ জাতিসংঘের উদ্বেগ

3

ভারত শেষ চারে উঠবে না, দাবি আমিরের

4

গণভোটে ‘হ্যাঁ’ সিল মারতে বললেন চরমোনাই পীর

5

পে-স্কেল নিয়ে সবশেষ যে ইঙ্গিত মিলল

6

সেহরি খাওয়ার ফজিলত

7

শুল্ক হ্রাসে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে নিরাপত্তা উপদে

8

আগামীকাল ডেন্টাল-মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল

9

নেত্রকোনায় পিডিবির খুঁটির টানার তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন

10

উষ্ণ সমুদ্র, অতিবৃষ্টিই এশিয়ায় ভয়াবহ বন্যার কারণ : বিজ্ঞানীর

11

সংবাদমাধ্যম বিবিসিকে ১ বিলিয়ন ডলারের মামলার হুমকি ট্রাম্পের

12

হারলেও পঞ্চম দিনে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিলো আয়ারল

13

এমপি হয়েও সরকারি হলে শো পাননি দেব

14

খালেদা জিয়ার শোক বইতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

15

পাকিস্তানের হামলায় ২৭৪ আফগান সেনা নিহত, ৭৩ চৌকি ধ্বংসের দাবি

16

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না: জামায়াত আ

17

জামায়াতে আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিস

18

৩৬ বাংলাদেশিকে নাগরিকত্ব দিয়েছে ভারত

19

নতুন শর্ত দিয়েছে ক্রিকেটাররা, খেলতেও প্রস্তুত

20