Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোবেল পুরস্কার যেহেতু পাইনি, শুধু শান্তি নিয়ে ভাবতে আমি বাধ্য নই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে ট্রাম্প বলেন, নরওয়ে তাকে নোবেল শান্তি পুরস্কার না দেয়ায় আন্তর্জাতিক বিষয়ে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে।

চিঠিতে ট্রাম্প লেখেন, ‘প্রিয় জোনাস: ৮টির বেশি যুদ্ধ বন্ধ করার পরও আপনার দেশ আমাকে নোবেল শান্তি পুরস্কার না দেয়ার সিদ্ধান্ত নেয়ায়, আমি আর কেবল শান্তির কথাই ভাবার বাধ্যবাধকতা অনুভব করি না। যদিও শান্তি সবসময়ই কেন্দ্রে থাকবে, তবে এখন আমি যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো ও যথাযথ, তা নিয়েও ভাবতে পারি।’
 
চিঠিটির বিষয়বস্তু প্রথম প্রকাশ করেন পিবিএস নিউজআওয়ারের পররাষ্ট্র-বিষয়ক সংবাদদাতা নিক শিফ্রিন। পরে নরওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করে। একই বার্তায় ট্রাম্প গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়েও প্রশ্ন তোলেন এবং দাবি করেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া দ্বীপটিকে রাশিয়া বা চীনের কাছ থেকে রক্ষা করা সম্ভব নয়।
 
তিনি লেখেন, ‘ডেনমার্ক এই ভূখণ্ডকে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে পারবে না… গ্রিনল্যান্ডের ওপর আমাদের সম্পূর্ণ ও পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে বিশ্ব নিরাপদ নয়।’নরওয়ের সম্প্রচারমাধ্যম এনআরকে-কে স্টোর জানান, চিঠিটি তিনি এর আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সান্ডার স্টাবের সঙ্গে যৌথভাবে ট্রাম্পকে পাঠানো একটি বার্তার জবাবে পেয়েছেন। ওই বার্তায় নরওয়ে, ফিনল্যান্ড ও অন্যান্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের পরিকল্পনার বিরোধিতা করা হয়েছিল।
 
স্টোর বলেন, ‘আমরা উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছি এবং প্রেসিডেন্ট ট্রাম্প, প্রেসিডেন্ট স্টাব ও আমার মধ্যে একটি ফোনালাপের অনুরোধ জানিয়েছি।’গ্রিনল্যান্ড ইস্যুতে নরওয়ের অবস্থান অপরিবর্তিত রয়েছে বলেও জানান তিনি।নোবেল শান্তি পুরস্কার নিয়ে ট্রাম্পের দাবিও প্রত্যাখ্যান করেন স্টোর। তিনি বলেন, এই পুরস্কার নরওয়ে সরকার নয়, স্বাধীন নরওয়েজিয়ান নোবেল কমিটি দিয়ে থাকে।

পরে ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গ্রিনল্যান্ড নিয়ে একই বক্তব্য পুনরাবৃত্তি করেন। তিনি লেখেন, আর্কটিক অঞ্চলে যে নিরাপত্তা হুমকি রয়েছে বলে তিনি দাবি করছেন, তা মোকাবিলার ‘এখনই সময়’।
 
সূত্র: আনাদোলু এজেন্সি

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সক্ষমতা অর্জনের পর এলডিসি উত্তরণ : আমির খসরু

1

সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি:

2

ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর

3

আজকের স্বর্ণের দাম: ১ মার্চ ২০২৬

4

চলমান বিক্ষোভ দমনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে

5

‘বুম্বাদা আমাদের পথপ্রদর্শক’, পদ্মশ্রী প্রাপ্তিতে প্রসেনজিৎক

6

এক হারে শেষ সব স্বপ্ন পাকিস্তানের

7

আজকের মুদ্রার রেট: ২৪ নভেম্বর ২০২৫

8

এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

9

পারমাণবিক স্থাপনা আরও শক্তিশালী করবে ইরান

10

আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে: মির্জা

11

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

12

ভূমিকম্প ঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ৩ অঞ্চলে বিভক্ত, ঝুঁকিমুক্ত

13

বিশ্বকাপের সেমিফাইনালে যেতে ভারতের লক্ষ্য ১৯৬

14

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

15

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

16

প্লট বরাদ্দে দুর্নীতি, শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড

17

এবার কোন দেশে কত ঘণ্টা রোজা হবে

18

পুঁজিবাজারে মূলধন বেড়েছে প্রায় ৮ হাজার কোটি টাকা

19

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

20