Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্মরণকালের ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যকায় প্রবল তুষারপাতে আটকা পড়া ১৫০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (২৪ জানুয়ারি) প্রদেশটির জরুরি উদ্ধারকারী সংস্থা ‘রেস্কিউ ১১২২’ এর পক্ষ থেকে জানানো হয়েছে, তুষারঝড়ে বিপন্ন পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ওই এলাকায় একটি সামরিক অভিযান শুরুর আগমুহূর্তে বহু পরিবার যখন এলাকা ছেড়ে যাচ্ছিলেন, ঠিক তখনই তারা ভয়াবহ তুষারঝড়ের কবলে পড়েন। হিমাঙ্কের নিচে তাপমাত্রা এবং পিচ্ছিল পাহাড়ি রাস্তার প্রতিকূলতা জয় করে টানা ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধারকাজ চালাচ্ছেন কর্মীরা। 

রেস্কিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি জানিয়েছেন, তিরাহ উপত্যকার বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৩৫০টি যানবাহন এবং ১,৫০০ জনেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তুষারপাতে অসুস্থ হয়ে পড়া শতাধিক মানুষকে জরুরি প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই অভিযানে খাইবার, পেশোয়ার, মারদান, নওশেরা এবং সোয়াবি জেলা থেকে আসা ১০০ জনেরও বেশি উদ্ধারকর্মী অংশ নিচ্ছেন। তুষারপাতের ভয়াবহতার কারণে খাইবার জেলা প্রশাসন আপাতত তিরাহ উপত্যকা থেকে লোক সরিয়ে নেওয়ার কাজ স্থগিত করেছে এবং বাসিন্দাদের প্রতিকূল আবহাওয়া না কাটা পর্যন্ত বড়া এলাকার দিকে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে।

এদিকে পাকিস্তানের অন্যান্য পাহাড়ি এলাকাতেও তুষারপাতের প্রভাব পড়েছে। জাতীয় হাইওয়ে ও মোটরওয়ে পুলিশ নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া মুরি ভ্রমণে বিরত থাকতে বলেছে। 

মুরি এক্সপ্রেসওয়ে আপাতত সাধারণ যাতায়াতের জন্য বন্ধ রাখা হয়েছে এবং কেবল স্থানীয়দের সীমিত পরিসরে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটকদের যেকোনো ভ্রমণের আগে মোটরওয়ে পুলিশের সোশ্যাল মিডিয়া বা হেল্পলাইন থেকে সড়কের সর্বশেষ তথ্য জেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: দ্য ডন। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরিয়ায় ‘অপারেশন হোকিয়ে’ শুরু করল যুক্তরাষ্ট্র

1

তমার খোলা চিঠি, ‘ভালোবাসার মানুষ প্রতিষ্ঠিত হয়ে প্রথমে ওই মে

2

ইরানে হামলার গতি কমানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

3

ট্রাম্প-জেলেনস্কির বৈঠকের আগের রাতে ইউক্রেনে ‍রুশ হামলা, নিহ

4

দেড় মাসে দেড় লাখ আফগানকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান-ইরান

5

ট্রাম্পের ‘মার্বেল লিংকন বাথরুম’ উন্মোচন নিয়ে তীব্র সমালোচনা

6

লেনদেন কমলেও বাজার মূলধন হাজার কোটি টাকা

7

গবেষণায় পাবলিক-প্রাইভেট বৈষম্য দূর করার আহ্বান শিক্ষা উপদেষ্

8

গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচেও দক্ষিণ আফ্রিকার দাপুটে জয়

9

ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

10

তরুণদের জন্য মেধা ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়া হবে: সালাহউ

11

ভোটকেন্দ্রে কারা মোবাইল ব্যবহার করতে পারবেন, জানাল ইসি

12

গোল্ডেন বুট হাতে পেয়ে এমবাপে বললেন, ‘অনেকবার জিততে চাই’

13

ঘরে বসে অনলাইনে গ্যাস বিল পরিশোধ করবেন যেভাবে

14

চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা কেন প্রয়োজন, জানালেন নৌপ

15

মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত কমলো মেট্রোরেল প্রকল্পের ব্যয়

16

মিস ইউনিভার্সের মঞ্চে আহত প্রতিযোগী আইসিইউতে

17

‘দিদি নাম্বার ১’ এ থাকছেন না রচনা ব্যানার্জি?

18

নিজ এলাকার চাঁদাবাজির তথ্য ওয়েবসাইটে জানানোর আহ্বান মির্জা ফ

19

নতুন বছরের প্রথম ২৪ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

20