Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ব্ল্যাকআউটের’ কবলে গ্রিনল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার পরপরই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে গ্রিনল্যান্ড। তীব্র বাতাসের কারণে সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় দেশটির রাজধানী নুউক শনিবার (২৪ জানুয়ারি) রাত থেকে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।

গ্রিনল্যান্ডের রাষ্ট্রীয় বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছে, শনিবার স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে শক্তিশালী বাতাসের ঝাপটায় প্রধান জলবিদ্যুৎ কেন্দ্র ‘বুকসেফজোর্ড’-এর সঞ্চালন লাইনে বড় ধরনের ত্রুটি দেখা দেয়, যার ফলে পুরো শহর অন্ধকারে তলিয়ে যায়। বিদ্যুতের পাশাপাশি অনেক এলাকায় পানি সরবরাহ এবং ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়ে।

পরিস্থিতি মোকাবিলায় জরুরি বিদ্যুৎ কেন্দ্র চালুর মাধ্যমে রবিবার (২৫ জানুয়ারি) ভোরের মধ্যে শহরের প্রায় ৭৫ শতাংশ এলাকায় বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তবে কর্তৃপক্ষ বাসিন্দাদের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারে সতর্ক হওয়ার এবং সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিয়েছে। 

এই বিদ্যুৎ বিভ্রাট এমন এক সময়ে ঘটল যখন গ্রিনল্যান্ড সরকার সম্প্রতি সাধারণ মানুষের জন্য একটি জরুরি নির্দেশিকা জারি করেছে। সেখানে যেকোনো দুর্যোগ মোকাবিলায় নাগরিকদের অন্তত পাঁচ দিনের জন্য পর্যাপ্ত পানি, খাবার, ওষুধ এবং গরম কাপড় মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও সরকার বলছে এটি একটি সাধারণ সতর্কতামূলক প্রস্তুতি, তবে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নাগরিকরা একে বেশ গুরুত্বের সঙ্গেই নিচ্ছেন।

গত কয়েক সপ্তাহ ধরে ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি এবং মালিকানা দাবি নিয়ে দ্বীপটি বৈশ্বিক আলোচনার কেন্দ্রে ছিল। যদিও দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্প কিছুটা নমনীয় হয়ে জানিয়েছেন যে, তিনি শক্তি প্রয়োগের পথ পরিহার করেছেন এবং ন্যাটোর সাথে একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়ে কাজ করছেন। 

তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন এই চুক্তির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের দেশের সার্বভৌমত্বের বিষয়ে কোনো আপস করা হবে না এবং ট্রাম্পের তথাকথিত সমঝোতার বিষয়ে তারা এখনো অন্ধকারে রয়েছেন।

সূত্র: আলজাজিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমে বিচ্ছেদের পর মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছিলেন

1

একাত্তরের যুদ্ধের পর চব্বিশের যুদ্ধে এসে সেই তরুণদের দেখলাম

2

এক মাসের বেশি সময় ঘরবন্দি থাকার কারণ জানালেন সানিয়া

3

ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?

4

আস্থার সংকটে মাস্কাট বৈঠক: সরাসরি আলাপেও গলল না ইরান-যুক্তরা

5

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অতিরিক্ত টহল তৎপরতা এবং চেকপোষ্ট স্থাপন॥

6

তিন মাসে কোটিপতি আমানতকারী বেড়েছে ৭৩৪ জন

7

ক্ষমা চাইলেন নেতানিয়াহু

8

মাথায় গুলি লাগার পরও কীভাবে বেঁচে ফিরেছিলেন মালালা

9

পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাব অঞ্চল ঘোষণা করা ‘ডনরো

10

শীত নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস

11

হাসিনাকে কি ভারত ফেরত দেবে? যা জানা গেল

12

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জোবাইদা

13

প্রথম ধাপে ভেনেজুয়েলা থেকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল আনার ঘ

14

তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ পরিকল্পিত

15

জুলাই গণহত্যায় জাপা ও ১৪ দলকে অভিযুক্ত করার দাবি শহীদ স্বজনদ

16

নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন

17

শেখ হাসিনা ভারতে পালিয়েছেন, তারেক রহমান পালাবেন কই : নাসীরু

18

ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্

19

যুক্তরাষ্ট্রের হামলার শঙ্কায় ভূগর্ভস্থ আশ্রয়ে খামেনি

20