Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজকের স্বর্ণের দাম: ৬ ফেব্রুয়ারি ২০২৬

ডেস্ক নিউজ : দেশের বাজারে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) স্বর্ণ ভরিতে ২ লাখ ৬২ হাজার ৯০ টাকায় বিক্রি হবে। সর্বশেষ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বর্ণ ভরিতে ১০ হাজার ৯০৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৪৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৫ হাজার ৪৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে সকালে, ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি মূল্যবান এই ধাতুর দাম ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয়েছিল আজ সকাল সাড়ে ১০টা থেকেই।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ২৪ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ১৬ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ৮ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন রিটার্নে প্রায় ৪৩০ কোটি টাকা রাজস্ব এসেছে: এনবিআর চেয়

1

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে সরানোর ঘোষণা জেলেনস্কির

2

তেলের জন্য কোনো রক্ত নয়, বিক্ষোভকারীদের হুঁশিয়ারি

3

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৪১ জন

4

ঈশানের প্রেমের গুঞ্জন নিয়ে মা-দাদার ভিন্নমত

5

২০ ওভার খেলেও সেঞ্চুরি হলো না হৃদয়ের

6

দেশের বাজারে আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

7

মার্কিন ভিসা প্রত্যাখ্যানের পর নারী চিকিৎসকের আত্মহত্যার অভি

8

রাতে ঘুম ভালো হলেও সকালে ক্লান্ত লাগা কীসের লক্ষণ?

9

এএফপির প্রতিবেদন: বাংলাদেশের নির্বাচন ঘিরে সম্পর্কের পরীক্ষা

10

বাংলাদেশের বয়কটের প্রভাবে অলিম্পিক হারাতে বসেছে ভারত

11

ইউক্রেনের ওডেসায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয়

12

ধানের শীষ জয়ী হলে ১ কোটি লোকের কর্মসংস্থান হবে: মির্জা ফখরুল

13

রসিংটনের বিকল্প হিসেবে মোহাম্মদ হারিসকে আনছে চট্টগ্রাম

14

ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না, মেক্সিকো প্রেসিডেন্

15

ভারত–ইইউ বাণিজ্য চুক্তি চূড়ান্ত, কেন চুক্তিটি গুরুত্বপূর্ণ?

16

‘গ্রে জোনে’ জড়ো হয়েছে হাজার হাজার রুশ সেনা, কঠিন পরিস্থিতির

17

অমুসলিম ও উপজাতি প্রার্থী দিতে পারে জামায়াত

18

রোজার তাৎপর্য ও ফজিলত

19

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্র

20