Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমুর নামে ব্যাংকে থাকা টাকার পরিমাণ প্রকাশ

ডেস্ক নিউজ : দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর আটটি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রিয়াজ হোসেন বলেন, আজ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আমুর এসব ব্যাংক হিসাব ফ্রিজ চেয়ে আবেদন করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফিন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. জুলফিকার আলী।

আবেদনে বলা হয়, আমির হোসেন আমু ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি, দেশি-বিদেশি মুদ্রা পাচার ও চাঁদাবাজির মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ২(শ) ধারার ৪, ৫, ৬ ও ১৪ ধারায় বর্ণিত অপরাধ সংঘটন করেছেন মর্মে প্রাথমিকভাবে অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানকালে আমির হোসেন আমুর নামে বিভিন্ন ব্যাংকে মোট আটটি হিসাব খোলার তথ্য পাওয়া যায়। এসব হিসাব খোলার তারিখ থেকে অদ্যাবধি হিসাব বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, সন্দেহভাজন ব্যক্তির নামে থাকা আটটি ব্যাংক হিসাবে বর্তমানে সর্বমোট সাত কোটি ৫১ লাখ ৯১ হাজার ৯২৭ টাকা স্থিতি রয়েছে।

দুদকের আবেদনে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে আরও প্রতীয়মান হয়, সন্দেহভাজন ব্যক্তির হিসাবগুলোতে দেশি-বিদেশি মুদ্রা পাচার বা হুন্ডির অর্থ লেনদেন করা হয়েছে এবং অপরাধলব্ধ অর্থের উৎস আড়াল করার উদ্দেশ্যে এসব লেনদেন করা হয়েছে। এমতাবস্থায় অভিযোগের বিষয়ে সুষ্ঠু অনুসন্ধানপূর্বক ন্যায়বিচার নিশ্চিত করা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের স্বার্থে অনুসন্ধান কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এসব ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করা একান্ত প্রয়োজন।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

1

হারলেও পঞ্চম দিনে বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা নিলো আয়ারল

2

হত্যার হুমকির প্রতিবাদে ভূমি দস্যুদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

3

৩ হাজার কোটি গচ্ছা দিয়ে গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরু

4

প্রয়োজনে একাই ইরানে হামলা চালাবে ইসরাইল, যুক্তরাষ্ট্রকে জানি

5

কুষ্টিয়ার দৌলতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পাল

6

কঠিন মুহূর্তে রিয়াদের ওপরই ভরসা রাখছেন আর্থার

7

চেক বাউন্স বিতর্কের মাঝেই রাজপালকে সাইনিং করাচ্ছেন বিজেন্দ্র

8

কারাগারে পৌঁছায়নি সাদ্দামের জামিননামা, মুক্তি মিলছে না আজ

9

হাদি হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্ট

10

তোমার বাবা কিংবা বলি তারকা কাউকেই ভয় পাই না, জাহ্নবী বিতর্কে

11

‎ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ—- লালমনিরহাটে

12

যারা বাংলাদেশ চায়নি তারা শাসনভার চায়: মির্জা আব্বাস

13

ফোন ছিনতাই করে তিন বছরের জেল আন্তর্জাতিক ক্রিকেটারের

14

ধর্ষণ মামলায় ক্রিকেটার তোফায়েলের বিরুদ্ধে চার্জশিট দাখিল

15

যে কারণে ‘ডিম্বাণু’ সংরক্ষণের কথা ভাবছেন অভিনেত্রী

16

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারত ‘গুরুত্বপূর্ণ অংশী

17

আইনশৃঙ্খলার উন্নতি ও দুর্নীতি দমনই অগ্রাধিকার: তারেক রহমান

18

আমরা আর পুরনো রাজনীতিতে ফিরে যেতে চাই না: জামায়াত আমির

19

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

20