Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

আসিফ পদত্যাগ করছেন আজ, মাহফুজ অনিশ্চিত!

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করতে পারেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ বিকালে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে পারেন তিনি। অপর ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম পদত্যাগ করবেন কিনা- তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। 

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার বেলা তিনটায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন। একাধিক সূত্র বলছে, পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্যই এই সংবাদ সম্মেলন।

নির্বাচনে প্রার্থী হতে তিনি ঢাকার ভোটার হয়েছেন। আজ সন্ধ্যায় অথবা আগামীকাল ত্রয়োদশ সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তপশিলের আগেই তিনি পদ ছাড়বেন।

এনসিপি সূত্রে জানা গেছে, মাহফুজ আলম সরকারে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। লক্ষ্মীপুর-১ আসনে তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনার কথা শোনা গেলেও, তা হচ্ছে না। আসিফ মাহমুদ ঢাকা-১০ আসনে প্রার্থী হবেন।

আরেক সূত্রে জানা গেছে, মাহফুজ আলম সরকারের মেয়াদ পর্যন্ত কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন, এমনকি নির্বাচন না করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। কিন্তু উচ্চপর্যায় থেকে বারবার তাগাদা আসায় শেষ পর্যন্ত তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে কমিশন।

এরপর জাতির উদ্দেশে দেওয়ার জন্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের ভাষণ রেকর্ড করা হবে। তিনি আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে দেওয়া ভাষণে তফসিল ঘোষণা করতে পারেন। সব ঠিক থাকলে ভোট অনুষ্ঠিত হতে পারে ১২ই ফেব্রুয়ারি।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ১২ই ফেব্রুয়ারি ভোটের তারিখ চূড়ান্ত করা হয়েছে। দিনটি বৃহস্পতিবার। ভোট গ্রহণের পর ভোটের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশ্রামের প্রয়োজন হয়। ভোটের পরের দুই দিন সরকারি ছুটি থাকায় তাঁরা সেই সুযোগ পাবেন। এ জন্য ১২ ফেব্রুয়ারিকে ভোটের দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

1

২২ রানে ৭ উইকেট হারিয়ে ভারতের কাছে বাংলাদেশের অবিশ্বাস্য হার

2

বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে কোথায় গেলেন বিজয়-রাশমিকা

3

বাঁধনহারা অভিনেত্রী বাঁধন ফিরে পেলেন নতুন রূপ

4

৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গল

5

কঠিন মুহূর্তে রিয়াদের ওপরই ভরসা রাখছেন আর্থার

6

ঢাকায় ভূমিকম্পে বড় ধাক্কার ভয়, কী বলছেন বিশেষজ্ঞরা

7

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জে

8

তারেক রহমানের দেশে ফেরা আটকে আছে কোথায়?

9

টেস্টের ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড, দুই ইনিংসেই জোড়া সেঞ্চু

10

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

11

একাত্তরের ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে: মির্জা ফখরু

12

৪ নারীকে বেগম রোকেয়া পদক দিলেন প্রধান উপদেষ্টা

13

নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে সরকার: প্রশিক্ষণ নিচ্ছে ৭

14

বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা জেলেনস্কির

15

৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

16

পার্টিতে বিনয়ী আরিয়ানকে দেখে অভিভূত তৃণা সাহা

17

বিয়ের পরিকল্পনা জানালেন মধুমিতা

18

সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার : তারেক রহমান

19

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

20