Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইতিহাসের সব রেকর্ড ভাঙল সোনার নতুন দাম

ডেস্ক নিউজ : দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

নতুন করে সোনার প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫৭৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের সোনার দাম বেড়ে ২ লাখ ৫৭ হাজার টাকা ছাড়িয়ে গেছে। যা দেশের ইতিহাসে এক ভরি সোনার সর্বোচ্চ দর। নতুন এই দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।
 
সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বেড়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।
 
সোনার দামের সঙ্গে বেড়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৭ হাজার ২৩২ টাকা। এ ছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা।
 
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ১৩ বার সোনার দাম সমন্বয় করল বাজুস। যেখানে দাম ১০ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৩ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার কমানো হয়েছিল সোনার দাম।
 
এদিকে আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী রয়েছে সোনার দাম। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, রোববার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৯৮৮ ডলার ছাড়িয়েছে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের প্রথম ব্যাটার হিসেবে এক বছরে ১০০ ছক্কার রেকর্ড

1

মিস ইউনিভার্সের মঞ্চে সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করছেন মিথিলা

2

নওগাঁয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী

3

সারাদেশে অপরিবর্তিত থাকবে তাপমাত্রা

4

বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে যা বললেন সৈয়দা রিজওয়ানা

5

ধর্মের উসিলায় রাজনীতি করছে একটি দল: সালাহউদ্দিন

6

বিড়াল-কুকুরের ভাইরাল ভিডিও: বিনোদনের আড়ালে পোষ্যদের নীরব যন্

7

শীতে ঘরেই বানান মুরগির আঙ্গারা কাবাব

8

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

9

এনরিকের সঙ্গে ‘আজীবন চুক্তি’র কথা ভাবছে পিএসজি

10

তারেক রহমানের জন্মদিন নিয়ে বিএনপির বিশেষ নির্দেশনা

11

বার্সেলোনার জালে অ্যাতলেটিকোর এক হালি

12

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

13

কুয়েতে প্রতি ৭৫ মিনিটে একটি তালাক

14

৭৮ কোটি টাকায় ১২৫০০ টন চিনি কিনবে সরকার

15

৮৬ শতাংশ আমেরিকান ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ঘোর বিরোধী

16

হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ২২ জনের সাক্ষ্য

17

ইমরানের পরিবারকে হুমকি দিচ্ছেন নাকভি!

18

জাপানের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ

19

পাকিস্তানকে আরও ১২০ কোটি ডলার ঋণ দিল আইএমএফ

20