Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব: উপদেষ্টা ফাওজুল কবির

ডেস্ক নিউজ : গণভোটের সফলতা নিশ্চিত করতে শুধু সরকার নয়, রাজনৈতিক দলসহ সমাজের সব স্তরের মানুষের দায়িত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহামাদ ফাওজুল কবির খান।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহিদ স্মৃতি উদ্যানে ‘ভোটের গাড়ি’ কর্মসূচির মাধ্যমে ভোট ও গণভোট প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ফাওজুল কবির বলেন, গণভোটের প্রচারণা শুধু সরকারের কাজ নয়, এটা সবার দায়িত্ব। গণভোট ও ভোট সফল করার মূল দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। আগামী ২২ তারিখের পর প্রার্থীরা তাদের নির্বাচনি প্রচারণার পাশাপাশি গণভোটের প্রচারণাও শুরু করবে।

তিনি বলেন, গণভোটের প্রচারণা জোরদার করতে প্রত্যেক উপদেষ্টা দেশের বিভিন্ন জেলায় সফর করছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে গণভোট প্রচারণায় সক্রিয় থাকার বিষয়ে তারা সম্মতি জানিয়েছেনা। এর আগে এক বক্তব্যে উপদেষ্টা ফাওজুল কবির খান গণভোটের প্রয়োজনীয়তা ও এর পটভূমি ব্যাখ্যা করেন এবং সাবেক ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন। 

তিনি বলেন, এলপিজি গ্যাসের ৯৮ শতাংশ এখন বেসরকারি খাতে। সরকার দেখছে মাত্র ২ শতাংশ। আমরা মনে করছি পুরোপুরি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া ঠিক হয়নি। তাই সরকারি খাতেও এলপিজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে এলপিজি আমদানির অনুমতি দেওয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানও এলপিজি আমদানি করবে। এর ফলে দ্রুত সময়ের মধ্যেই এলপিজি সংকট সহনশীল পর্যায়ে চলে আসবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৬ ফেব্রুয়ারি বিজয়ের সঙ্গে বিয়ে, মুখ খুললেন রাশমিকা

1

সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের দুর্নীতি থাকবে না : প্রধান উপদ

2

বিয়েবার্ষিকীর দিন মৃত্যুদণ্ডাদেশ পেলেন শেখ হাসিনা

3

লা লিগা / আতলেতিকো মাদ্রিদের পর এবার জিরোনার মাঠেও হারল বার্

4

১৮ মাস পর নওগাঁ জেলা আওয়ামী লীগ অফিসে জয় বাংলা স্লোগান

5

এবারও সংসদে ঢুকবে ৪৫ চোর : হাসনাত

6

থানকুনি পাতার জাদুকরী উপকারিতা জানেন?

7

একটি দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ

8

৬৫ কোটি ডলারে বিক্রি হয়ে যাচ্ছে দ্য টেলিগ্রাফ, ক্রেতা কে?

9

শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ

10

অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ইংল্যান্ড

11

৩ দিন পর শেয়ারবাজারে হাজার কোটি টাকার নিচে লেনদেন

12

ফিরে দেখা ২০২৫: বছরের আলোচিত সব তারকাদের বিয়ে

13

পিএসএলে নাম লেখালেন ম্যাক্সওয়েল

14

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে শবে বরাত কবে?

15

জাতীয় পরিষদে পাস হলো সংবিধানের ২৭তম সংশোধনী বিল

16

২০২৬ সালের ছুটির প্রজ্ঞাপন জারি, কতদিন পাবেন ছুটি?

17

বিশ্বকাপে নিরাপত্তা নিয়ে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে যা

18

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ভোট দেওয়ার বিষয়ে যা জানা গেল

19

নতুন সরকারের শপথ পড়াবেন কে?

20