Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় নিয়ে যে সতর্কবার্তা দিল আবহাওয়া অফিস

ডেস্ক নিউজ : শ্রীলঙ্কা উপকূল ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’ এর তাণ্ডবে অন্তত ১২৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও ১৩০ জন।

এদিকে, এই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা দিয়েছে বাংলাদেশেও। দেশের চারটি প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের দেওয়া আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৮৮০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৮৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৭৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৭৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

সংস্থাটি জানায়, বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে কঠোরভাবে বলা হয়েছে। এছাড়া সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শ্রীলঙ্কায় ভয়াবহ তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’। শুক্রবার (২৮ নভেম্বর) সকালে দ্বীপদেশটির ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। এতে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝোড়ো হাওয়ার তাণ্ডব এখনো চলছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশটির বেশ কিছু জায়গায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তান-ভারত সংঘাতে ৮ যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল: ট্রাম্প

1

৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গল

2

শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ

3

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার ৯

4

‘বাংলাদেশ না থাকায় খারাপ লাগছে’ পাকিস্তান অধিনায়কের

5

মাধ্যমিকের ৬৪৭ পাঠ্যবই অনলাইনে উন্মুক্ত

6

বিপিএলের নিলাম থেকে বিজয়সহ বাদ পড়লেন যেসব ক্রিকেটার

7

পাকিস্তান-আফগানিস্তান সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

8

হাসিনা, রেহানা ও টিউলিপের মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

9

প্রায় ৩০ বছর পর এবার শীতকালে রোজা সৌদি আরবে

10

দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?

11

ড্যাফোডিল পলিটেকনিকে অনুষ্ঠিত হলো ‘নবীন বরণ ২০২৫’

12

অক্ষয় খান্নার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ান আমির খান

13

নেটফ্লিক্স-ওয়ার্নার ব্রাদার্স চুক্তিতে ‘সমস্যা হতে পারে’: ট

14

রাজনৈতিক নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধান

15

জায়ান্ট কিলার জিম্বাবুয়ের পরের শিকার কি ওয়েস্ট ইন্ডিজ?

16

ভারতে বাংলাদেশের খেলতে না যাওয়ার সিদ্ধান্তে যা বললেন হর্ষবর্

17

‘২০০ শতাংশ শুল্কের ভয়ে যুদ্ধে জড়ায়নি ভারত-পাকিস্তান’

18

জেনে নিন জাহ্নবীর রূপটানের গোপন রহস্য

19

স্মরণকালের ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত পাকিস্তান

20