Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই সনদ সরকারের এজেন্ডা নয়: আলী রীয়াজ

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জুলাই সনদ ইউনূস সরকারের কোনো এজেন্ডা নয়, বরং এই সনদই নির্ধারণ করবে বাংলাদেশ ভবিষ্যতে কোন পথে এগোবে।  জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি অক্ষর রক্ত দিয়ে লেখা হয়েছে, যা কেবল একটি সরকারের নথি নয়; বরং শহীদদের আত্মত্যাগের ফসল। 

রোববার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত গণভোট প্রচার বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ বলেন, জুলাই ২০২৪ সালে যারা প্রাণ দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে তৈরি হয়েছে জুলাই জাতীয় সনদ।  সাধারণ মানুষের হাতে যে কপি পৌঁছেছে, তা দেখতে কালো কালিতে লেখা হলেও বাস্তবে সনদের প্রতিটি অক্ষরই শহীদদের রক্তে লেখা।
 
তিনি আরও বলেন, জুলাই সনদে কোথাও বিসমিল্লাহ বাদ দেওয়ার কথা বলা হয়নি, কিংবা মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হয়নি।  এ ধরনের বক্তব্য সম্পূর্ণ বিভ্রান্তিকর ও মিথ্যাচার।  ৩৯ পৃষ্ঠার এই সনদে এমন কোনো বিষয় নেই বলে তিনি স্পষ্ট করেন। গত তিনটি নির্বাচনকে ‘নির্বাচন’ বলা জাতির সঙ্গে অপমানজনক উল্লেখ করে আলী রীয়াজ বলেন, নিশিরাতের ও ডামি নির্বাচন সম্ভব হয়েছে বিদ্যমান সাংবিধানিক কাঠামোর দুর্বলতার কারণে।  এই বাস্তবতা থেকেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা সামনে এসেছে।

তিনি বলেন, জুলাই জাতীয় সনদে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সংস্কৃতির কথা বলা হয়েছে।  এগুলোই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের মূল আদর্শ।  তাই এই সনদকে মুক্তিযুদ্ধবিরোধী বলা সত্যের বিকৃতি ছাড়া আর কিছু নয়।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্দিকের মায়ের সঙ্গে যে কথা বললেন তার প্রেমিকা

1

জাইমা রহমানের প্রশংসা করলেন তানজিন তিশা

2

নওগাঁয় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও দোয়া মাহফিল

3

ব্রাজিল দলে ফেরাই কি নেইমারের সত্যিকারের চ্যালেঞ্জ?

4

হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

5

বিশ্ব মুসলিম যে ৭ ব্যতিক্রমী রীতিতে রমজান উদযাপন করেন

6

ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করার হুমকি পুতিনের

7

এবার ভারতে ভূমিকম্প

8

ত্রয়োদশ সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা

9

এবার অর্থ প্রতারণা মামলায় নাম জড়াল রাহুলপত্নী আথিয়ার

10

এ রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয় স্বৈরশাসনের কবর: বিএনপি

11

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কৌশলে ভারত ‘গুরুত্বপূর্ণ অংশী

12

খালেদা জিয়াকে আমন্ত্রণ পত্র পৌঁছে দিলেন টুকু

13

র‌্যাঙ্কিংয়ের আটে মোস্তাফিজ, বড় লাফ ইমনের

14

বিশ্বকাপের আগে বিপদে ভারত

15

জামদানি শাড়িতে দর্শকদের মন কাড়লেন রুনা খান

16

সংবিধান সংস্কারে গণভোট: স্কুল, কলেজ ও মাদ্রাসায় ব্যাপক প্রচা

17

রাশিয়ার ‘অ্যাকশন’, যুক্তরাষ্ট্রের তাড়া করা তেল ট্যাংকার পাহ

18

প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান

19

খালেদা জিয়া বললেন, ‘ওরা এই বাড়িতেই খাবে, আমরা যা খাই, তা-ই খ

20