Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

ডেস্ক নিউজ : চলতি নভেম্বরের মাসের প্রথম ১৫ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ১৫২ কোটি ২০ লাখ (১.৫২ বিলিয়ন) মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার ৫৭৭ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)। রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঠানো প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি ফিরিয়েছে। হুন্ডি প্রতিরোধে সরকারের বিভিন্ন পদক্ষেপ, প্রণোদনা ও ব্যাংকিং ব্যবস্থার উন্নতির কারণেই রেমিট্যান্সে এই ইতিবাচাক ধারায় আছে। চলতি মাসের বাকি সময় একই ধারায় রেমিট্যান্স এলে নভেম্বর শেষে তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, সব শেষ অক্টোবর মাসে রেমিসট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৬ কোটি ৮৪ লাখ ডলার বেশি এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৩৯ কোটি ৫০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের মাসভিত্তিক প্রবাসী আয়ের প্রবাহ ছিল যথাক্রমে- জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার।

চলতি অর্থবছরে প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১০১ কোটি ৪৯ লাখ মার্কিন ডলারের (১০ দশমিক ১৫ বিলিয়ন) সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক লাখ ২৪ হাজার ৩২২ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা হিসেবে)। রেমিট্যান্স আহরণের এ পরিমাণ আগের অর্থবছরের চেয়ে ১৩ দশমিক ৫৬ শতাংশ বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে প্রথম চার মাসে রেমিট্যান্স এসেছিল ৮৯৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের পর্বতে তুষারধসে বিদেশি পর্বতারোহীসহ ৭ জনের মৃত্যু

1

নুরুল হকের জন্য পটুয়াখালী-৩ আসন ছাড়লো বিএনপি, মনোনয়ন ফরম সংগ

2

নেপালকে হারিয়ে সেমিতে এক পা দিয়ে রাখল বাংলাদেশ

3

বিসিবির কাছে কী চেয়েছে আইসিসি, জানালেন বুলবুল

4

মিরকাদিমে ইলিশের ঝিলিক, দামও চড়া

5

৫০ ছুঁই ছুঁই তবু কেন অবিবাহিত, যা বললেন শমিতা শেঠি

6

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জলপাই তেলের ভূমিকা

7

ছোট নৌকায় ফের ব্রিটেনমুখী অভিবাসীরা, অভিবাসন বিতর্ক তুঙ্গে

8

দেশের ক্ষেতমজুরদের জীবনমান উন্নয়নেদুর্গাপুরে স্মারকলিপি প্রদ

9

টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে, এই কোটায় মন্ত্রী হচ্ছেন তিনজন

10

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের অপেক্ষায় ভারত

11

জামায়াতের মহাসমাবেশ স্থগিত

12

মাথায় গুলি লাগার পরও কীভাবে বেঁচে ফিরেছিলেন মালালা

13

সামীরা-ডনসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন পেছাল

14

‘পাকিস্তান ক্রিকেটের জন্য বাংলাদেশ এখন পর্যন্ত কি করেছে’

15

শাস্তি পাচ্ছেন না ইন্টার মায়ামি তারকা লিওনেল মেসি

16

নভেম্বরের ২২ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে

17

হরিয়ানায় ২,৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের কয়েক ঘণ্টা পর দিল্লির

18

ডাকসু নেত্রীকে পরীমনির সঙ্গে তুলনা, অতঃপর...

19

হঠাৎ কেন সাকিবকে ফেরাতে তৎপর বিসিবি

20