Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেস্ক নিউজ : জাতীয় নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা নিতে যাচ্ছে নবগঠিত বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই পরিকল্পনা অনুযায়ী কোন মন্ত্রণালয় কী কাজ করবে, তা দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মন্ত্রিপরিষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, সরবরাহ চেইন সচল রাখা এবং জ্বালানি খাতে যাতে কোনো সংকট সৃষ্টি না হয়—গ্যাস এবং বিদ্যুতের দিকে লক্ষ্য রাখা, এসব বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আপনারা জানেন, প্রত্যেকটা সরকার প্রথম ১০০ দিনের একটি কর্মসূচি নেয়। আমাদের সরকার সেই কর্মসূচিটি একটু বৃহত্তর পরিসরে ১৮০ দিনের জন্য গ্রহণ করবে। এ বিষয়ে আলোচনা হয়েছে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী সচিবদের উদ্দেশে বলেছেন, আমাদের ইশতেহারের ওপর জনগণ আস্থা রেখেছে। তাই যথাযথ সময়ে যথাযথভাবে এই ইশতেহার বাস্তবায়ন করতে হবে।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার হলেন ব্যারিস্টার জাইমা রহমান

1

শুধু নেইমারই নন, ফিট না থাকলে ভিনিসিউসকেও বিশ্বকাপে নেবেন না

2

বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দিচ্ছেন লিটন দাস?

3

৪৭ বছর পর বাংলাদেশের ফুটবলে পাকিস্তানি খেলোয়াড়

4

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে ‘ইতিবাচক অগ্রগতির’ দাবি

5

রোজা ফরজ হওয়ার ঘোষণাসহ যা পড়া হবে প্রথম তারাবিহতে

6

বাঁধনহারা অভিনেত্রী বাঁধন ফিরে পেলেন নতুন রূপ

7

চীনের বিরুদ্ধে জাপানের বিমানে এফসি রাডার নিশানা করার অভিযোগ

8

দুর্গাপুরে দুইটি সততা স্টোর উদ্বোধন

9

ক্যাটরিনার অভিমান যেভাবে ভাঙাতেন সালমান

10

দুটি শপথই নিলেন জামায়াতের এমপিরা

11

বিপিএলে এসে ‘দাম্পত্য ইনিংসের’ সমাপ্তি টানলেন ইমাদ ওয়াসিম

12

শাহরুখের সামনে যে পোশাক পরতে ভয় পান করণ, ফাঁস বাদশার ‘গোপন ত

13

গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

14

যুব এশিয়া কাপের ফাইনালসহ খেলার সূচি

15

বলিউড থেকে কি বিদায় নিলেন আনুশকা?

16

জীবনের ঝুঁকি সত্ত্বেও বড় দায়িত্ব কাঁধে নিলেন সালমান

17

যা রটবে তা সব সময় বিশ্বাস করবেন না : ঐশ্বরিয়া রাই

18

ড. ইউনূসের প্রশাসন থেকেই দোসরদের প্রশ্রয় দেয়া হচ্ছে: রিজভী

19

বিপিএলে দল পেলেন আমির ও মেন্ডিস

20