Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

পুনরায় চালু হয়েছে এনআইডি সংশোধন কার্যক্রম

ডেস্ক নিউজ : দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এনআইডি সংশোধন সেবা আবার সচল করা হয়। এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, পোস্টাল ভোটের নিবন্ধন ও প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া চলমান থাকায় এতদিন এ কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও প্রয়োজনীয় কাজ সম্পন্ন হওয়ায় স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে আজ থেকে এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হয়েছে। এতদিন সংশোধন কার্যক্রম বন্ধ থাকার কারণ সম্পর্কে হুমায়ুন কবীর বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) এবং ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) সিস্টেম নিয়ে গুরুত্বপূর্ণ কাজ চলছিল। এ সময়ে সংশ্লিষ্ট নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি ভোটের মাঠে প্রার্থীদের চূড়ান্ত হওয়ার বিষয়টিও ছিল এনআইডি সংশোধন কার্যক্রম স্থগিত থাকার অন্যতম কারণ।
 
উল্লেখ্য, জাতীয় নির্বাচন সামনে রেখে এনআইডিসংক্রান্ত ভুল তথ্য প্রদান বা তথ্য পরিবর্তনের অপচেষ্টা ঠেকাতে গত বছরের ২৪ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। নতুন নির্দেশনার মাধ্যমে এটি আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হলো।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বমঞ্চ ঘুরে এবার বাংলাদেশে ‘নিশি’

1

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্

2

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সিইসির বৈঠক র

3

যেসব খাবার ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয়

4

ভারত নির্বাচন বিশ্লেষণ করতে পারে, তবে মতামত দেওয়ার অধিকার রা

5

এনআইডি রেজিস্ট্রেশন সম্পন্ন করলেন তারেক রহমান

6

রোজা শুরুর আগেই লেবুর বাজার চড়া

7

লেনদেন কমলেও বাজার মূলধন হাজার কোটি টাকা

8

আজকের মুদ্রার রেট: ২৯ নভেম্বর ২০২৫

9

আমেরিকার স্থায়ী বাসিন্দা অমিত হাসান-শাকিব খান

10

অমুসলিম ও উপজাতি প্রার্থী দিতে পারে জামায়াত

11

নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

12

মাঠের বাইরে রাজনীতি, কলম্বোয় এবার ক্রিকেটের ‘এল ক্যাশিকো’

13

জুলাই সনদ প্রত্যেক নাগরিকের ধর্মীয় অধিকার নিশ্চিত করবে : আলী

14

হাসপাতালে ভর্তি কিরণ রাও, হয়েছে অস্ত্রোপচার

15

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

16

বড় হার দিয়ে নতুন মৌসুম শুরু মেসির দলের

17

শুল্ক কমানো হয়েছে, বন্ধ হবে না এনইআইআর: ফয়েজ তৈয়্যব

18

যেকোনো সময় আক্রমণ করতে পারে যুক্তরাষ্ট্র, যুদ্ধের জন্য প্রস্

19

নেদারল্যান্ডসকে হারানোর পর যে সমীকরণের সামনে পাকিস্তান

20