Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন সিইসি

ডেস্ক নিউজ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের আগামীকাল সকাল ১০টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন।

 
এ বিষয়ে আজ সোমবার বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবকে দেওয়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনার ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্যদের এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ পাঠ আগামী ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে পরিচালনা করবেন।’

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে।

সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ প্রতীকে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া দল বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে বলে ইসি সূত্র জানায়।

অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা কলি প্রতীকে ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট পেয়েছে। ইসির তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

ইসি সচিব জানান, ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দু’টি আসনের (চট্টগ্রাম ২ ও ৪) ফলাফল ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭টি আসনের প্রাপ্ত ফলাফল ঘোষণা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ১৭ নভেম্বর

1

ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ: ইসি

2

খেলা ফের শুরু, চলছে ব্যাটিং তাণ্ডব

3

দেশের মাটিতে দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউট অস্ট্রেলিয়া

4

রজব মাসের চাঁদ দেখা গেছে, রমজানের ক্ষণগণনা শুরু

5

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পর্তুগাল

6

এক কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

7

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে জলপাই তেলের ভূমিকা

8

টানা ১০ ম্যাচ জয়হীন থাকায় চাকরি হারালেন উলভস কোচ

9

ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর

10

এক রাতে ২ রেকর্ড হারালেন এমবাপ্পে!

11

গণভোটে ‘হ্যাঁ’ সিল মারতে বললেন চরমোনাই পীর

12

আগামী এক দশকে তাপমাত্রা সর্বোচ্চ সীমা পেরোনোর সম্ভাবনা

13

মাটির নিচে নতুন মিসাইল ঘাঁটি উন্মোচন করল ইরান

14

নেত্রকোণায় জেলা প্রশাসক ইমামগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

15

বেগম রোকেয়া দিবস আজ

16

টেকনোক্র্যাট মন্ত্রী কাকে বলে, এই কোটায় মন্ত্রী হচ্ছেন তিনজন

17

হাতে ভোটের কালি থাকলে কি অজু-গোসল হবে?

18

রমজানের রোজা ফরজ হয়েছিল কখন?

19

কোন আসন থেকে নির্বাচন করবেন, জানালেন নাহিদ

20