Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে

ডেস্ক নিউজ : উত্তরের হিমেল হাওয়া, কনকনে ঠান্ডা ও তীব্র শীতে কাঁপছে রাজশাহীসহ আশপাশের অঞ্চল। ঘন থেকে মাঝারি কুয়াশায় ঢাকা পড়েছে উত্তর-পশ্চিমের জেলা রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর। বিপর্যস্ত হয়ে পড়েছে এসব জেলার জনজীবন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) প্রায় সারাদিনই সূর্যের দেখা মেলেনি এসব এলাকায়। এদিন দেশের মধ্যে রাজশাহীতে সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, এটাই বছরের সর্বনিম্ন তাপমাত্রা। আরও দুই তিনদিন তীব্র শীত থাকবে রাজশাহী অঞ্চলে। রাতের তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে। 
 
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, উত্তরাঞ্চলে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। আগামী কয়েক দিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। সমতল ও নদী অববাহিকা সকালের দিকে ঘন কুয়াশায় ঢাকা থাকবে। কুয়াশা সরতে সময় লাগবে ৬ ঘণ্টার বেশি। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা ২০০ মিটারের কম থাকবে সড়কে। সড়ক মহাসড়কে যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে রাজশাহীতে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল একশভাগ। তবে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই। 

বৃহস্পতিবার বিকাল ৫টার পরপরই নগরীর সড়কগুলি ফাঁকা হয়ে গেছে। তীব্র শীতে লোকজন কমসংখ্যায় ঘরের বাইরে বের হয়েছেন। ছুটির দিন থাকায় অফিস আদালত বন্ধ ছিল এবং নগরীতে বাইরে আসা লোকজনের উপস্থিতিও ছিল নগণ্য। কৃষকেরা জানিয়েছেন ঘন কুয়াশা দীর্ঘস্থায়ী হলে আলু ফসলের ক্ষতি হবে। সূর্যের আলো না পেলে বীজ আলুর অঙ্কুরোদম ব্যাহত হবে। ক্ষতি হবে বোরো বীজতলারও।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে ইরান

1

ইরানে হামলার গতি কমানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

2

নতুন সাজে নজর কাড়লেন নীতা আম্বানি

3

স্মার্টফোনের চার্জিং পোর্টের পাশে এই ছোট্ট ছিদ্রর কাজ কী

4

কিয়েভে হামলা প্রমাণ করে মস্কো শান্তি চায় না: জেলেনস্কি

5

ভিয়েতনামে স্যান্ডউইচ খেয়ে ১৬২ জন হাসপাতালে ভর্তি

6

ডিসেম্বরে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

7

প্রেমে বিচ্ছেদের পর মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছিলেন

8

বিএনসিসির গুণগত মান ও অন্তর্ভুক্তি বাড়ানোর আহ্বান প্রধান উপ

9

ডিগ্রি অর্জনের লক্ষ্য হওয়া উচিত দায়িত্বশীল কর্মজীবন, শুধু বে

10

আজকের স্বর্ণের দাম: ৮ ডিসেম্বর ২০২৫

11

কড়াইলবাসীর শিক্ষা-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

12

রেকর্ড রুপি খুইয়েছে আদানি, মার্কিন আদালতে প্রতারণার অভিযোগ

13

পে স্কেল বাস্তবায়নে ‘জোটবদ্ধ’ সরকারি চাকরিজীবীরা, আসছে একগুচ

14

আলোচনা ব্যর্থ : পাকিস্তান-আফগানদের মধ্যে পূর্ণমাত্রার যুদ্ধ

15

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে আগুন, নিহত ১৬

16

‘রুনা-জয়ারা এভাবে কেন ছবি তুলেন বুঝি না’

17

আজকের মুদ্রার রেট: ২৪ নভেম্বর ২০২৫

18

ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

19

চীনা ব্যবসায়ীর সঙ্গে গোপন বৈঠক করে ক্ষমতাচ্যুত হলেন পেরুর প্

20