Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার বজরা বাজারে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয়রা জানায়, বজরা বাজারের রহমত উল্লার ফার্নিচার দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৫টি ফার্নিচার, একটি ওষুধ দোকানসহ ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষ পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। রাত পৌনে ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কান্নায় ভেঙে পড়েন। তারা দাবি করেন, এ ঘটনায় তাদের জীবিকার প্রধান অবলম্বন ধ্বংস হয়ে গেছে। সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগান-পাকিস্তানের অনিশ্চিত ভবিষ্যৎ

1

রেটিং দাবায় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়

2

হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দ

3

নতুন বছরের প্রথম ২৪ দিনে এলো ২৪৮ কোটি ডলার রেমিট্যান্স

4

হরমুজ প্রণালিতে বাড়ছে বাণিজ্যিক জাহাজ চলাচল, কাদের সুযোগ দিচ

5

মধ্যপ্রাচ্যে ৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

6

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

7

প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান

8

প্রকাশিত হলো সংগীতশিল্পী রানার নতুন গান ‘ঘুরে দাঁড়ানোর স্বপ্

9

আজকের মুদ্রার রেট: ২৩ ডিসেম্বর ২০২৫

10

‘একুশে পদকপ্রাপ্তির খবর শুনেছি চিঠি পাইনি’

11

কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

12

বিরতি ভেঙে ফিরছেন মিম

13

জি-২০ সম্মেলনে বিশ্বব্যাপী উন্নয়নের ৪টি প্রস্তাব নরেন্দ্র মো

14

মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা যায়নি, বাংলাদেশে শবে বরাত কবে?

15

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

16

পিঠ দিয়ে গোল ‘করে’ উদযাপন রোনালদোর

17

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা

18

চিকিৎসক জানিয়েছিলেন, কেমোথেরাপি না নিলে সর্বোচ্চ ৬ মাস বাঁচব

19

গ্রিনল্যান্ড ইস্যুতে ‘চূড়ান্ত সিদ্ধান্তের মুখোমুখি’ ডেনমার্

20