Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাশরুম চাষে সাফল্য রংপুরের জরজিসের

ডেস্ক নিউজ : পাঁচ বছর আগে স্বল্প পরিসরে শুরু করলেও জরজিস বর্তমানে ৫ থেকে ৬ ধরনের মাশরুম বাণিজ্যিকভাবে উৎপাদন করছেন। তিনি বলেন, ‘ইতিহাস থেকে জানা যায়, মাশরুমের চাষাবাদ শুরু হয় খ্রিস্টপূর্ব সময়ে। বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু হলে এর প্রায় ১০ হাজার প্রজাতির আবির্ভাব ঘটে। খাওয়ার উপযোগী প্রজাতি প্রায় ছয় হাজার হলেও, আমাদের দেশে ৮ থেকে ১০ রকমের মাশরুম চাষ হয়; তবে বর্তমানে আরও নতুন নতুন জাত বাজারে আসছে।’

জরজিস আরও বলেন, ‘আমি আমার প্রজেক্টে বাণিজ্যিকভাবে ৬ থেকে ৮টি জাতের চাষ করি। এর মধ্যে ওয়েস্টার, ব্ল্যাক, বোতাম, কান, শিতাকে, খড়, কিং ওয়েস্টার এবং পিংক কালার বা পপ মাশরুম অন্যতম। তবে বাজারে ওয়েস্টার মাশরুমের চাহিদাই সবচেয়ে বেশি।’প্রাচীনকাল থেকেই সুস্বাদু ও ঔষধি খাবার হিসেবে মাশরুম বিবেচিত হয়ে আসছে। জরজিসের প্রজেক্টে অনেকেই প্রশিক্ষণ নিয়ে নিজেরা উদ্যোক্তা হচ্ছেন।
 
প্রশিক্ষণ নিতে আসা ফাতেমা বেগম বলেন, ‘আমি এখান থেকে মাশরুম চাষ শিখে বাসায় ২-৩ রকমের মাশরুম চাষ করছি। পাশাপাশি মাশরুমের বিভিন্ন রেসিপি যেমন- চপ, মোগলাই, কেক, পুডিং ও ফ্রাই তৈরি করে বাজারে বিক্রি করছি। এতে আমার সংসারে ভালো আয় আসছে।’আরেক নারী উদ্যোক্তা চায়না বেগম বলেন, ‘গত দুই মাস যাবত আমি প্রশিক্ষণ নিচ্ছি এবং বাসায় পরীক্ষামূলকভাবে ওয়েস্টার, কান, ব্ল্যাক ও বোতাম মাশরুম চাষ করছি। গৃহিণী হওয়ায় বাসার সারাদিনের কাজের শেষে অল্প সময় দিয়েই ভালো আয় হচ্ছে এবং অবসর সময়ও চমৎকার কাটছে।’
 
মাশরুমকে অনেকে ‘সবজির প্রোটিন’ বলে থাকেন। এতে ভিটামিন সি, বি কমপ্লেক্স, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ও কম মাত্রায় লৌহ রয়েছে। কৃষি উদ্যোক্তা জরজিস জানান, এটি এমন একটি উদ্ভিদ যা চাষ করতে কোনো ধরনের রাসায়নিক সার ও বালাইনাশক লাগে না, তাই এটি সম্পূর্ণ নিরাপদ। তিনি বলেন, ‘মাশরুম মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং এতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
 
যে রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনার জন্য প্রতিদিন ইনসুলিন নিচ্ছেন, তিনি যদি নিয়মিত বিভিন্ন প্রক্রিয়ায় মাশরুম খাবার হিসেবে গ্রহণ করেন, তাহলে তার ইনসুলিন নেয়ার মাত্রা কমে আসবে এবং ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে। এছাড়া হৃদযন্ত্রের সুস্বাস্থ্য, উচ্চ রক্তচাপ, টিউমার ও ক্যানসার প্রতিরোধেও মাশরুম খুব উপকারী।’
 
কৃষি বিভাগ বলছে, মাশরুম চাষে ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। রংপুর সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ইমরান হাসান বলেন, ‘ছত্রাক জাতীয় পরজীবী উদ্ভিদ মাশরুম অত্যন্ত পুষ্টিসমৃদ্ধ সবজি। কৃষি বিভাগ এর সম্প্রসারণ নিয়ে কাজ করছে এবং উদ্যোক্তাদের ট্রেনিং সেন্টার বা হর্টিকালচার সেন্টারের মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছে।’
 
তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো জনগণ এখনও মাশরুমের উপকারিতা ও ঔষধি গুণাগুণ সম্পর্কে তেমন জানেন না। অনেকেই একে সাধারণ ব্যাঙের ছাতা হিসেবেই দেখেন। তাই এর বাজার সেভাবে গড়ে ওঠেনি। আমরা কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি ভোক্তা তৈরির চেষ্টাও করছি।’
 
বর্তমানে দেশে প্রতিবছর প্রায় ৪০ হাজার মেট্রিক টন মাশরুম উৎপাদিত হয়, যার বাজারমূল্য প্রায় ৮০০ কোটি টাকা। বিশ্বব্যাপী এর বাজার প্রায় ৫১ বিলিয়ন ডলারের। সংশ্লিষ্টরা মনে করেন, চাষিদের দেশীয় ও আন্তর্জাতিক বাজারজাতকরণে সহায়তা দেয়া হলে উৎপাদন আরও বাড়বে। একইসঙ্গে প্রচার-প্রচারণা বাড়ালে ভোক্তার সংখ্যাও বহুগুণ বৃদ্ধি পাবে।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা ট্রাম্পের

1

সিরিয়ার প্রেসিডেন্টকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ট্রাম্

2

রমজান উপলক্ষে কাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

3

অধিনায়ক হয়ে পর্তুগালের স্কোয়াডে ফিরছেন রোনালদো, প্রতিপক্ষ কা

4

প্যারাগুয়ের প্রেসিডেন্টকে ট্রাম্প বললেন, আপনি সুদর্শন পুরুষ

5

প্রতারক চক্র নিয়ে সতর্ক করল এনবিআর

6

তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আ

7

ডিসেম্বরে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

8

খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণা

9

রক্তে ভাসছে দিল্লি, বিদেশ সফরে মোদি

10

একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী

11

তার মতো মানুষকে বন্ধু হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার : জয়া আহস

12

বেলিংহ্যামকে সতর্কবার্তা দিলেন ইংল্যান্ডের কোচ

13

কিমের তদারকিতে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা উ. কোরি

14

নিকোলাস মাদুরোকে আটক করা দুর্ধর্ষ ‘ডেল্টা ফোর্স’ আসলে কী?

15

২০২৫ সাল: উত্থান-পতনে টালমাটাল স্বর্ণের বাজার

16

যথা সময়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়ো

17

৩ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, অব্যাহত থাকার আভাস

18

দিন শেষে পুতিনেরই জয়

19

‘ভিন্টেজ’ সাজে অনন্যা, পোশাকের দাম কত জানেন কি?

20