Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 9, 2025 ইং
অনলাইন সংস্করণ

তামিম-শান্তকে দলে ভেড়াল রাজশাহী

স্পোর্টস ডেস্ক : বিপিএলের আসন্ন আসরের জন্য দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করাও শুরু করেছে দলগুলো। এবার দুইজন দেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এবারের আসরের আগে প্রথম ক্রিকেটার হিসেবে তানজিদ তামিমের সঙ্গে চুক্তি করেছে রাজশাহী। একই দিনে জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দলে ভিড়িয়েছে তারা। দলটির প্রধান কোচ হান্নান সরকার নিজের ফেসবুক পেজে এসব তথ্য নিশ্চিত করেছেন।

শুরুতে হান্নান জানান, 'রাজশাহী দলে আমাদের প্রথম ডিরেক্ট সাইনিং- তানজিদ হাসান তামিম। আমি নিজেও আনুষ্ঠানিকভাবে হেড কোচ হলাম আজই। সামনে নিশ্চিতভাবেই আরও অনেক নাম আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে।'পরে আরেক পোস্টে হান্নান লিখেন, 'তানজিদ তামিমই শুধু না, নাজমুল হোসেন শান্তও এবার খেলবে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে। ব্যক্তিগতভাবে শান্তকে আমার দলে পেয়ে কোচ হিসেবে আমি বেশ খুশি।

আমি জানি ওর সামর্থ্য সম্পর্কে। আমি জানি, ও কতটা ভালো করতে সক্ষম নিজের দিনে। খারাপ সময়ও হয়তো আসবে, কিন্তু শান্ত যেন রাজশাহীর হয়ে প্রত্যেকটা মুহূর্তই ভীষণ উপভোগ করে, এটাই চাওয়া।'

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলেমদের নিয়ে অশোভন মন্তব্য না করার আহ্বান জামায়াত আমিরের

1

ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি: র

2

ভোটের দিন ভিসা সেবা দেবে না সুইডেন

3

গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ

4

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের বিষয়ে যা জানালেন স্বরা

5

ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনায় বাংলাদেশ সরকারের বিবৃতি

6

কত কেজি স্বর্ণের গহনায় বিয়ে হলো বিজয়-রাশমিকার?

7

অভিযোগের ঝড় খলিলগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে: আর্থিক অনিয়মে অভিয

8

নুরের অভিযোগ, হাসান মামুনকে শোকজ

9

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ন

10

রোজার তাৎপর্য ও ফজিলত

11

অমুসলিম ও উপজাতি প্রার্থী দিতে পারে জামায়াত

12

নির্বাচনে আসছেন ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

13

জাতিসংঘকে ২ বিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র, বাংলাদেশসহ পাবে ১

14

আস্থার সংকটে মাস্কাট বৈঠক: সরাসরি আলাপেও গলল না ইরান-যুক্তরা

15

ওয়াশিংটন পোস্টে ব্যাপক ছাঁটাই, চাকরি হারিয়েছেন ৩০০ সাংবাদিক

16

ঘাটতি বাড়ছে, তবুও এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ছে ৫৪ হাজা

17

ইরানে হামলার গতি কমানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

18

রাতভর হামলা: কিয়েভসহ আট অঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়, তাপ-পানি সরব

19

নরসিংদী-২ আসনে মনোনয়ন জমা দিলেন ড. আব্দুল মঈন খান

20