Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

নাহিদ রানার বোলিং তোপে পেশোয়ারের রেকর্ড জয়

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ একাই নিয়ে নেন বাংলাদেশের তরুণ পেসার নাহিদ রানা। তার আগুনঝরা স্পেলে পেশোয়ার জালমি ১৫৯ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে করাচি কিংসকে। রানের ব্যবধানে এটি পিএসএল ইতিহাসের সবচেয়ে বড় জয়।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খেলেও দ্রুত ঘুরে দাঁড়ায় পেশোয়ার। দ্বিতীয় উইকেটে রেকর্ড গড়েন কুশল মেন্ডিস ও অধিনায়ক বাবর আজম। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪৮ বলেই সেঞ্চুরি পূর্ণ করেন মেন্ডিস, শেষ পর্যন্ত ১০৯ রানে থামেন তিনি। অন্যদিকে ৫১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন বাবর। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২৪৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পেশোয়ার।

২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে করাচি কিংস। ইনিংসের মাঝপথে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাহিদ রানা। গতির ঝড় আর নিখুঁত লাইন-লেংথে প্রতিপক্ষের মিডল অর্ডার গুঁড়িয়ে দেন তিনি। নিজের তৃতীয় ওভারে একেবারে বিধ্বংসী হয়ে ওঠেন নাহিদ—কোনো রান না দিয়ে তুলে নেন খুশদিল শাহ ও অ্যাডাম জাম্পার উইকেট। এছাড়া তার শিকার হন সাদ বেগ। তার এই আগুনে স্পেলে ১৬.১ ওভারে মাত্র ৮৭ রানেই গুটিয়ে যায় করাচি।

নাহিদের দাপুটে বোলিংয়ের দিনে বল হাতে উজ্জ্বল ছিলেন আরেক বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম। ৩ ওভারে ২৩ রান দিয়ে তিনি তুলে নেন অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নারের উইকেট। এছাড়া স্পিন বিভাগে কার্যকর ভূমিকা রাখেন ইফতিখার আহমেদ ও সুফিয়ান মুকিম। সব মিলিয়ে ব্যাট-বল—দুই বিভাগেই দাপট দেখিয়ে ইতিহাসগড়া জয় তুলে নেয় পেশোয়ার জালমি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১৬ কোটি টাকায় সৌদি আরবে বিলাসবহুল ভিলা কিনলেন রোনালদো

1

মধ্যপ্রাচ্যে ৫০টির বেশি যুদ্ধবিমান মোতায়েন করল যুক্তরাষ্ট্র

2

নোয়াখালী-২ আসনে জামায়াতের নিজস্ব প্রার্থী চেয়ে বিক্ষোভ

3

দ্বিতীয় বিয়ে নিয়ে স্পষ্ট বার্তা মালাইকার

4

বাংলাদেশের জার্সি পরে মাঠে গেলে নিরাপত্তা শঙ্কা থাকবে, বলছে

5

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

6

প্রধান উপদেষ্টা জুলাই সনদ লঙ্ঘন করেছেন: সালাহউদ্দিন

7

ইরানে ৫ হাজারের বেশি গোলা নিক্ষেপের দাবি ইসরায়েলের

8

বিএনপির আরেক নেতা সুখবর পেলেন

9

জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ১১ জানুয়ারি

10

ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ

11

ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

12

হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড থেকে বানানো সিনেমা ‘ধুরন্ধর টু’: ধ্রু

13

রাজশাহীকে সুন্দর মহানগরী হিসেবে গড়ে তোলা হবে: আরএমপির নতুন ক

14

মামদানির জয়ের পর নিউইয়র্কের ইহুদিদের ইসরাইলে চলে আসতে বললেন

15

একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ব্যাংকের বোর্ড বিলুপ্ত

16

ধর্মেন্দ্রকে স্মরণ করে চোখ ভিজল সালমানের

17

তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ

18

পঞ্চগড়-১ আসনে ৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে সারজিস

19

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের দাম উঠল ৪ গুণ

20