Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে ফিফা র‍্যাঙ্কিংয়ে নিচে নামল বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক : ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিং হালনাগাদে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক বিরতির ম্যাচ না খেলেই অবস্থান হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশ ও ব্রাজিলেরও। আন্তর্জাতিক বিরতিতে ভিয়েতনামের বিপক্ষে ৩-০ গোলে হারের পর দুই ধাপ নিচে নেমে গেছে বাংলাদেশ। ১৮০ থেকে এখন তাদের অবস্থান ১৮২তম। ফ্রান্সের বিপক্ষে হারের পর এক ধাপ নিচে নেমেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তালিকায় পাঁচ থেকে ছয় নম্বরে কার্লো আনচেলত্তির দল। গতকাল ফরাসিদের কাছে ২-১ গোলে হেরেছে তারা।
 
 
ম্যাচ না খেলেও আর্জেন্টিনার অবনমনের কারণ ব্রাজিলের বিপক্ষে ফ্রান্সের জয়। তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৭৩.৯৬, যা আর্জেন্টিনার ১৮৭৩.৩৩ পয়েন্টকে ছাড়িয়ে গেছে। দুই নম্বরে এখন ফ্রান্স। মোরাতানিয়ার বিপক্ষে কাল জিতলে আবারও হয়তো ফ্রান্সকে ছাড়িয়ে যাবে আলবিসেলেস্তেরা।
 
শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। ব্রাজিলের পতনের সুযোগ নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ক্রিস্তিয়ানো রোনালদোর পর্তুগাল। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে বড় কোনো পরিবর্তন না হলেও চতুর্থ নম্বরে রয়েছে ইংল্যান্ড। এ ছাড়া সাত থেকে ১০ নম্বর পর্যন্ত ধারাবাহিকভাবে মরক্কো, বেলজিয়াম ও জার্মানি।
 
দক্ষিণ আমেরিকার দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করেছে চিলি। প্রীতি ম্যাচে কেপ ভার্দেকে হারিয়ে তারা তিন ধাপ এগিয়ে ৫২ নম্বরে উঠে এসেছে। তবে আন্তর্জাতিক বিরতির সব ম্যাচ শেষ হওয়ার পরই ফিফার চূড়ান্ত র‍্যাঙ্কিং নির্ধারিত হবে। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ বছরেও আরেকজন রোকেয়া আসেনি—এটাই আমাদের ব্যর্থতা

1

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

2

খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্

3

১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্র

4

রিয়াল অধ্যায়ের অজানা গল্প বললেন আর্জেন্টাইন তারকা

5

আলোচনা ‘ব্যর্থ’: ফের সংঘাতে জড়াতে যাচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র?

6

আন্তর্জাতিক ক্রিকেটে ৮৪তম সেঞ্চুরি পূর্ণ করলেন বিরাট কোহলি

7

দেশত্যাগের আগে ওমর সানীর ভিডিও বার্তা, যা বলে গেলেন

8

২০০৬ সালে নিয়োগ বাতিল হওয়া সাড়ে ৬০০ এসআই চাকরি ফেরত পাবেন

9

লেনদেন কমলেও বাজার মূলধন হাজার কোটি টাকা

10

ইসরাইলে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ও লেবানন

11

ভোটের আগে ঢাকার তিনটি ‘বিশেষ’ আসনে বিশেষ বরাদ্দ, যা বললেন উপ

12

পরিবারসহ শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা

13

আয়ারল্যান্ডে ‘ভালো ছেলে’ হয়ে খেলার প্রতিশ্রুতি রোনালদোর

14

২০২৬ সালে হজ করবেন ৭৮ হাজার ৫০০ বাংলাদেশি

15

গানম্যান প্রত্যাখ্যান করে যা বললেন নুর

16

লাতিন আমেরিকার চার দেশের শুল্ক কমানোর সিদ্ধান্ত ট্রাম্পের

17

উপজেলা আওয়ামী লীগ নেতার ৭ কোটি টাকার অবৈধ সম্পদ!

18

খালেদা জিয়ার শোক বইতে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর

19

প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রবেশপত্র মিলবে আজ,

20