Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 20, 2025 ইং
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার রায় পরিবর্তনের সুযোগ নেই: খায়রুল কবির খোকন

ডেস্ক নিউজ : বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া শেখ হাসিনার রায় দেশের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। এই রায় পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং অবশ্যই কার্যকর হবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নরসিংদী সদর উপজেলার স্টেশন এলাকা থেকে পৌরসভার ৩ নাম্বার ওয়ার্ডে গণসংযোগ, লিফলেট বিতরণের সময় এসব কথা বলেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে এই রায় কার্যকর করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমরা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে ঐতিহাসিক রায় দিয়েছে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডের সর্বোচ্চ সাজা, এতে দেশের মানুষ স্বস্তি পেয়েছে। শহীদ পরিবারগুলোও সন্তুষ্ট হয়েছে। শুধু শেখ হাসিনার বিচার করলেই হবে না; তার সহযোগীদেরও আইনের আওতায় এনে দৃশ্যমান শাস্তির ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মতো ঘটনা ঘটাতে সাহস না পায়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর থেকেই সক্রিয় হয়েছেন খোকন। এ সময় জেলা বিএনপি, শহর বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলার বাদীকে আজ জেরা করবেন আসামিপক্ষের আইনজীবী

1

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

2

সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ালে ৫ বছর কারাদণ্ড বা ৯৯ কোটি টাকা জর

3

অ্যাশেজের প্রথম টেস্টের দলে ফিরলেন উড-স্টোকস

4

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের

5

ইন্দোনেশিয়ায় বাস উল্টে ১৬ জনের মৃত্যু

6

আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, হতাহত আরও বাড়তে পারে

7

ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ল সোনার দাম

8

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

9

‘সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই’

10

হেভিওয়েট প্রার্থীরা কে কার মুখোমুখি

11

বিশ্বকাপ না খেললে পাকিস্তানের সম্ভাব্য ক্ষতি ও প্রভাব

12

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষিতে বাংলাদেশিদের খে

13

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন অবস্থায়  মা

14

গবেষণায় পাবলিক-প্রাইভেট বৈষম্য দূর করার আহ্বান শিক্ষা উপদেষ্

15

নির্বাচনে ৫ লাখ ৫৬ হাজার আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করব

16

যে কারনে কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি'র ঘোষিত প্রার্থী বদলের দাবী

17

সোনার দামে নতুন রেকর্ড, আজ থেকেই কার্যকর

18

সিকিমে দফায় দফায় ভূমিকম্প, কেঁপে উঠল বাংলাদেশও

19

নতুন সরকারের কাছে যা চাইলেন আশরাফুল

20