Ads here
রিপোর্টার
প্রকাশ : Dec 29, 2025 ইং
অনলাইন সংস্করণ

নোয়াখালীর টানা তৃতীয় হার, শীর্ষে রাজশাহী ওয়ারিয়র্স

স্পোর্টস ডেস্ক : এক বুক স্বপ্ন নিয়ে দল গঠন করে প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে আসা নোয়াখালী যেন মাথা তুলেই তাকাতে পারছে না। রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৬ উইকেটের পরাজিত হওয়ার মাধ্যমে হারের হ্যাটট্রিক করল নবাগত দলটি। আর প্রথম ম্যাচে হারের পর টানা দ্বিতীয় জয়ে এক লাফে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রাজশাহী।

ম্যাচের শুরু ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করে নোয়াখালি। জবাবে ৬ উইকেট ও ১৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী।

 
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নোয়াখালীকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনার ইঙ্গিত দিলেও শুরুটা ভালো হয়নি নোয়াখালীর। ৫ রান করে আউট হন হাবিবুর রহমান সোহান। আর ৬ রান এসেছে সাব্বির হোসেনের ব্যাট থেকে। ১৯ বলে ২৫ রান করেন ওপেনার মাজ সাদাকাত।
 
মন্থর গতির ব্যাটিংয়ের মাধ্যমে দলের হাল ধরার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও দলনেতা হায়দার আলী। কিন্তু কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি। ২২ রান করেন অঙ্কন। আর দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংসটি খেলে আউট হন হায়দার আলী।
 
 
এরপরের ব্যাটার ছিলেন একদম নিষ্প্রভ। দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন কেবল একজন। ১১ রান করেন মেহেদী হাসান রানা। এছাড়া জাকের আলি ৬, রেজাউর রহমান রাজা ১ ও হাসান মাহমুদ ০ রানে আউট হন।
 
 
রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন ডানহাতি পেসার রিপন মণ্ডল। দুটি উইকেট নেন তানজিম হাসান সাকিব। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন দুজন বোলার।
 
রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই ফেরেন রাজশাহীর ওপেনার সাহিবজাদা ফারহান। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৬৫ রান। তাতেই জয়ের ভিত্তি পেয়ে যায় রাজশাহী। ২৯ রানে তানজিদ ও ২৪ রানে শান্ত আউট হন। আর আউট হওয়ার আগে মাত্র ৩ রান করেন হোসাইন তালাত।
 
এরপর আর উইকেট হারায়নি রাজশাহী। ইয়াসির আলী রাব্বিকে নিয়ে জয় নিশ্চিত করেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

এ জয়ের ফলে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিকে ৩ ম্যাচে কোনো পয়েন্ট সংগ্রহ করতে না পারা নোয়াখালীর অবস্থান তলানিতে। বাকি চারটি দল অর্জন করে দুটি করে পয়েন্ট।

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৮৩৩ জন, মোট মৃত্যু ৩২৬

1

এপ্রিলে গাজায় ১ হাজার সেনা পাঠাচ্ছে ইন্দোনেশিয়া

2

২ গোলে পিছিয়ে পড়া মিয়ামিকে মেসি জেতালেন জোড়া গোল করে

3

পিএসএলে বাড়ছে দল সংখ্যা

4

সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়ল

5

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, প্রাণহানি বেড়ে ৩০

6

কোনো শপথই নেবে না ১১ দলীয় জোট: আসিফ মাহমুদ

7

অনির্বাচিত সরকারের বন্দর বা এলডিসি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার

8

ডিসেম্বরে টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

9

ইরানজুড়ে বিক্ষোভের আগুন

10

ভূমিকম্পের কতদিন পর হতে পারে আফটার শক, যা বলছে এআই

11

বিএনপি কোনো মেগা প্রজেক্টের দিকে যাবে না: আমির খসরু

12

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

13

সত্যিই পরিবর্তন চাইলে নেতৃত্বকে যুবসমাজে উন্মুক্ত করতে হবে এ

14

আজকের স্বর্ণের দাম: ৪ নভেম্বর ২০২৫

15

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

16

প্রবাসীদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব

17

আগামী ৫ দিন আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদফতর

18

সরকারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ, পাকিস্তানকে সতর্ক করল তা

19

মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত শেখ হাসিনাসহ ৩ জন

20