Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশের সমস্যার সমাধানে আইসিসি সভায় ভোটাভুটি

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি শুরু হবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্ট। আসর শুরুর সময় ঘনিয়ে এলেও বাংলাদেশ দলের ভেন্যু নিয়ে জটিলতা এখনও কাটেনি।

বাংলাদেশ দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ ভার্চুয়াল সভা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতিনিধিত্ব করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। সভায় ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভি, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া সহ অন্যান্য বোর্ডের প্রতিনিধিরাও।

আইসিসির প্রতিনিধিত্ব করছেন সংস্থাটির প্রধান নির্বাহী, হেড অব ইভেন্টস ও লিগ্যাল অফিসার। আইসিসির বোর্ডসভায় বাংলাদেশের সমস্যার সমাধানে ভোটাভুটি হয়েছে। ভোটে বাংলাদেশের জায়গায় টি-টোয়েন্টি বিশ্বকাপে বিকল্প দল নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তবে সেটি কার্যকরের আগে বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। এ জন্য একদিন সময় দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ খবর দিয়েছে ক্রিকইনফো। প্রসঙ্গাত, নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস আইএলও মহাপরি

1

৪০০ রানের মাইলফলক

2

‘বন্ধু দেশগুলোর’ মধ্যস্থতা পারে পাকিস্তান-আফগানিস্তান সংঘাত

3

জেনে নিন কোন জিনিসে ভাজাপোড়ায় তেল টানবে কম

4

আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়

5

বিশ্বচ্যাম্পিয়ন নারীদের আইসিসির চেয়েও বড় পুরস্কার দিচ্ছে বিস

6

২৮ মার্চ: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

7

আগামী ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

8

দেবের ‘টনিক ২’-তে কি দেখা যাবে অভিনেত্রী অঙ্কিতাকে?

9

আ. লীগকেও তো পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত : রাশেদ খান

10

১০ বছর আগে যা করতাম, এখনো তাই করছি: রুনা

11

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

12

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

13

প্রেমিকার জন্মদিনে আবেগী ও রোমান্টিক বার্তা হৃতিক রোশনের

14

বিশ্বকাপ খেলার স্বপ্নে মাঠে ফিরলেন নেইমার

15

স্বর্ণ স্মারক মুদ্রার দাম একলাফে বাড়ল ৫৫ হাজার টাকা

16

ট্রাম্পের সঙ্গে নিজের নোবেল ভাগাভাগির আগ্রহ মাচাদোর, যা জানা

17

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ নিয়ে বিশাল সিদ্ধান্ত নিল পাকিস্ত

18

আজকের স্বর্ণের দাম: ২৬ জানুয়ারি ২০২৬

19

‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

20