Ads here
রিপোর্টার
প্রকাশ : Apr 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফের যুদ্ধ শুরুর শঙ্কা ইরানের

ডেস্ক নিউজ : যুদ্ধ বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তবে তার দাবি, উভয় পক্ষ এখনো সমঝোতা থেকে বেশ দূরে রয়েছে।

তেহরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে তারা ফের যুদ্ধ শুরু করতে পারে বলেও সতর্ক করেছেন ইরানি স্পিকার। শনিবার (১৮ এপ্রিল) রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণে গালিবাফ বলেন, ‘আমরা চূড়ান্ত আলোচনা এখনো থেকে অনেক দূরে। আমাদের আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনো অনেক ফাঁক রয়ে গেছে এবং কিছু মৌলিক বিষয় এখনো অমীমাংসিত।’

গালিবাফ আরও দাবি করেন, যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে এবং শুধু দাবিগুলো পূরণ হওয়ায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি আগামী বুধবার শেষ হওয়ার কথা রয়েছে। পাকিস্তানসহ মধ্যস্থতাকারীরা একটি স্থায়ী চুক্তির জন্য প্রচেষ্টা চালিয়ে গেলেও তা এখনো চূড়ান্ত হয়নি এবং মূল বিরোধপূর্ণ বিষয়গুলোতে অগ্রগতির বিষয়টি এখনো অনিশ্চিত।

জাতীয় টেলিভিশনে দেওয়া ভাষণে গালিবাফ বলেন, ‘আমরা রণক্ষেত্রে বিজয়ী হয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং কৌশলগত হরমুজ প্রণালি এখন ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।’যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমরা যদি যুদ্ধবিরতি মেনে নিয়ে থাকি, তবে তা এই কারণেই যে তারা আমাদের দাবিগুলো মেনে নিয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘শত্রুর প্রতিটি প্রচেষ্টা ছিল আমাদের ওপর তাদের দাবি চাপিয়ে দেওয়া। আমাদের অধিকারগুলো নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, তাই এখানে আলোচনাও যুদ্ধের একটি পদ্ধতি।’ গালিবাফ বলেন, ‘ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং মনে করে দেশটি যেকোনো মুহূর্তে পুনরায় যুদ্ধ শুরু করতে পারে। তাই ইরানের সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে।’

তিনি আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে এবং ইরানি বন্দরগুলো অবরুদ্ধ করার সিদ্ধান্ত ‘বোকামি’ ও ‘অজ্ঞতা’। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি অবরোধ তুলে না নেয়, তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিতভাবেই বন্ধ করা হবে। ইরান নিজে পার হতে পারছে না অথচ অন্যরা এই প্রণালি ব্যবহার করবে—তা অসম্ভব।’ গত ১১ এপ্রিল ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্টজেডি ভ্যান্সের সঙ্গে গালিবাফ এবং ইরানের প্রতিনিধি দল রুদ্ধদ্বার বৈঠক করেন। এটি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ।

তবে এই আলোচনায় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। কর্মকর্তারা জানিয়েছেন, সমঝোতা প্রক্রিয়া এখনো চলছে। যদিও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী শনিবার বলেছেন, পরবর্তী আলোচনার জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে ছেলেকে সমর্থন করবেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট

1

সঞ্চয়পত্রের কোন স্কিমে কত মুনাফা

2

বিশ্ব মুসলিম যে ৭ ব্যতিক্রমী রীতিতে রমজান উদযাপন করেন

3

পাকিস্তানের পেশোয়ারে এফসি সদর দপ্তরে হামলা

4

ট্রাইব্যুনাল এলাকায় বিশেষ নিরাপত্তা

5

ইয়াজউদ্দিনকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় ফেঁসে যাচ্ছেন অনেকে

6

যুক্তরাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্রকে ধ্বংস করতে সফল হবে না: খাম

7

চীনে বসবাসরত নাগরিকদের সতর্ক বার্তা দিল জাপান, কেন?

8

এবারও বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় ড. মুহাম্মদ ই

9

শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপের মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্

10

গুঞ্জন থামিয়ে খোলামেলা বার্তা দিলেন রণবীর কাপুর

11

শেষ ১২ বলে ৫০, সেমিতে ভারতের বিপক্ষে বড় পুঁজি বাংলাদেশের

12

আলিমে বাদপড়া শিক্ষার্থীদের আবারও রেজিস্ট্রেশনের সুযোগ

13

বিশ্বকাপের আগে বিপদে ভারত

14

ইরানের পর এবার একই সময়ে ইসরাইলে হিজবুল্লাহর হামলা

15

মদন উপজেলায় হত্যা মামলার চার্জশীট দেয়নি

16

সতর্ক করার পরও ইরান ‘ভুল করছে’: এরদোগান

17

৪১তম টেস্ট সেঞ্চুরিতে পন্টিংয়ের যে রেকর্ডে ভাগ বসালেন রুট

18

ঢাকা-১০ আসনে ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ

19

যুক্তরাষ্ট্র পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু করলে রাশিয়াও করবে: প

20