Ads here
রিপোর্টার
প্রকাশ : Mar 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

আসল পরিশ্রমটা আড়ালেই হয়: ইমরান হাশমি

বিনোদন ডেস্ক : বলিউডের ‘কিসারবয়’খ্যাত অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ার এখন তুঙ্গে। একসময় যাকে কেবল ‘সিরিয়াল কিসার’, ‘অটোরিকশাচালকদের রাজা’ কিংবা ‘বি-গ্রেড’ সিনেমার নায়ক হিসেবে তকমা দেওয়া হতো, সেই অভিনেতাই এখন পর্দায় দক্ষ অভিনেতা হিসেবে নিজের জাত চেনাচ্ছেন। 

সাম্প্রতিক সময়ে তার কাজের ধরন ও চরিত্রের বৈচিত্র্য জানান দিচ্ছে এটি তার ক্যারিয়ারের এক শক্তিশালী ‘দ্বিতীয় ইনিংস’। বিশেষ করে ‘চেহরে’ সিনেমায় বর্ষীয়ান অভিনেতা শাহেনশাহ অমিতাভ বচ্চনের সঙ্গে এবং পরে খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে কাজ তার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করেছে। 

গতানুগতিক ইমেজের বাইরে গিয়ে ইমরান হাশমি এখন নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে মরিয়া। ক্যারিয়ারের শুরুতে ইমরান মানেই ছিল মাথায় ‘মালেট কাট’, চোখেমুখে রাগী ভাব আর পর্দায় নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠ চুম্বন।

 ‘মার্ডার’, ‘মার্ডার ২’, ‘জান্নাত’ কিংবা ‘আশিক বানায়া আপনে’র মতো একের পর এক হিট সিনেমা উপহার দিলেও অভিনয় দক্ষতার চেয়ে তার ‘ইমেজ’ নিয়েই আলোচনা-সমালোচনা হতো বেশি। মাঝে ছেলের অসুস্থতার কারণে রুপালি পর্দা থেকে দীর্ঘ বিরতি নিয়েছিলেন এ সিরিয়াল কিসারখ্যাত অভিনেতা। তবে ফিরে এসে বদলে দিয়েছেন সব সমীকরণ।

সম্প্রতি এক পোডকাস্টের সাক্ষাৎকারে ইমরান হাশমি তার এই বদলে যাওয়া নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি মনে করেন, করোনা পরবর্তী সময়টা তার ক্যারিয়ারে বড় ভূমিকা পালন করেছে। এই সময়ে তিনি পর্দার আড়ালে নিজেকে নতুন করে গড়েছেন। চিত্রনাট্য পড়া থেকে শুরু করে নিয়মিত শরীরচর্চা সবই করেছেন নীরবে।

অভিনেতা বলেন, এই ইন্ডাস্ট্রিতে সাফল্য আর ব্যর্থতা দুটোই মানুষকে পাগল করে দিতে পারে। তাই মাথা ঠান্ডা রাখা, মুহূর্তটা উপভোগ করা এবং সামনে এগিয়ে যাওয়াই সবচেয়ে জরুরি। জীবনে সব সময়ে সাফল্য থাকবে এমনটি আশা করা ঠিক নয়। তিনি বলেন, উত্থান-পতন থাকবেই, আর খারাপ সময়ে ভেঙে পড়লে সেটাই নিজের ক্যারিয়ার নষ্ট করার পথ তৈরি করে।

তিনি বলেন, আসল পরিশ্রমটা আড়ালেই হয় এবং দিনশেষে কাজই কথা বলে। তিনি নিজের অভিনয় ক্ষমতা নিয়ে কখনো সন্দিহান ছিলেন না। তবে সফল হতে অনেক কিছুর সমন্বয় প্রয়োজন হয়। সেই সমন্বয়ই যেন এখন ঘটছে তার জীবনে বলে জানান ইমরান হাশমি। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার বর্ষসেরা হওয়ার দৌড়ে ১১ জন, ভিন্ন তালিকায় মেসি-রোনালদো

1

নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই : আসিফ নজরুল

2

পরমাণু ইস্যুতে আজ জেনেভায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান, ‘পরোক্ষভাব

3

কড়াইলবাসীর শিক্ষা-চিকিৎসা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান

4

৪ বছরের মধ্যে সর্বনিম্নে মার্কিন ডলারের দাম

5

বুন্দেসলিগায় বায়ার্নের গোলের রেকর্ড

6

পুরো ক্যারিয়ার বার্সেলোনায় খেলার স্বপ্ন দেখেছিলাম: লিওনেল মে

7

জানুয়ারিতে চালু হচ্ছে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট

8

ইংল্যান্ডের চ্যালেঞ্জিং স্কোর

9

বগুড়া-৬ আসন: ১২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে তারেক রহমান

10

দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক

11

স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

12

মাঝেমধ্যে বিরতি দরকার হয় : সামিরা খান মাহি

13

বাংলাদেশকে ভুল পথে নিয়েছে পাকিস্তান, দাবি ভারতীয় ক্রিকেটারের

14

১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন সরকার, আর নীতিগত সিদ্ধান্ত নেবেন ন

15

মাকে দেখে বাসায় ফিরলেন তারেক রহমান

16

সরকারি ডিপো থেকে জ্বালানি তেল বিপণনের নতুন সময়সূচি ঘোষণা

17

ফের পরিবর্তন হলো পোস্টাল ব্যালট পাঠানোর সময়

18

‘পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া

19

নেপালের বিপক্ষে খেলতে নামলেও বাংলাদেশের ভাবনায় ভারত ম্যাচ

20