Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

চেক বাউন্স বিতর্কের মাঝেই রাজপালকে সাইনিং করাচ্ছেন বিজেন্দ্র সিং

বিনোদন ডেস্ক : ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার কাছ থেকে পাঁচ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা রাজপাল যাদব। সেই সিনেমাটি বক্স অফিসে ভরাডুবি হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। এর ফলে মামলা গড়ায় আদালত অবধি। ২০১৮ সালের এপ্রিল মাসে আদালত রাজপালকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিলেন। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা ও তার স্ত্রী। চেক বাউন্সের মামলায় সেই সময়ে তাদের সাজা স্থগিত হয়।

২০২৪ সালে আবার দোষী সাব্যস্ত হলেও রাজপালের সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়। মামলাকারীদের সঙ্গে সমঝোতা করে বা অর্থ ফেরত দিয়ে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে বলেই আশা করেছিলেন আদালত। কিন্তু জানা গেছে, গত বছর অক্টোবর মাসে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দিয়েছেন রাজপাল। তারপরও টাকা শোধ করতে পারেননি অভিনেতা। বর্তমানে দিল্লি হাই কোর্ট তার অন্তর্বর্তী জামিনের শুনানি মুলতবি রাখেন এবং তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন। আপাতত জেলেই রয়েছেন রাজপাল।

এর আগে সালমান খান, অজয় দেবগন ও সোনু সুদের মতো তারকারা রাজপালের পাশে থাকার বার্তা দিয়েছেন। চেক বাউন্স মামলায় বিগত কিছু দিন ধরেই চর্চায় রাজপাল যাদব। বর্তমানে জেল বন্দি তিনি। তবে এই বন্দিদশাতেও বলিউডের একাংশ তার পাশে দাঁড়িয়েছেন। সোনু সুদ ও পরিচালক প্রিয়দর্শন তাকে অভিনয়ের সুযোগ দেবেন বলে জানিয়েছেন। সেই তালিকায় এবার বক্সার-অভিনেতা বিজেন্দ্র সিংয়ের নাম। তার ছবিতে রাজপাল যাদবকে নেওয়ার কথা ঘোষণা করলেন তিনি। এক্স হ্যান্ডেলে তিনি লিখলেন, ‘আমি গুণীদের কদর করি।’

রোববার এক্স হ্যান্ডেলে রাজপাল যাদবকে নিয়ে একটি পোস্ট করেন বিজেন্দ্র সিং। সেই পোস্টে লিখেছেন, আমি সত্যিকারের প্রতিভার প্রতি শ্রদ্ধা জানাই। রাজপাল যাদব ভারতীয় সিনেমাকে অনেক কিছু দিয়েছেন। তিনি বিভিন্ন চরিত্রের মাধ্যমে আমাদের মুখে হাসি ফুটিয়েছেন। আমি রাজপাল যাদবকে আমার পরবর্তী সিনেমায় নিতে চাই। সিনেমাটির পরিচালক সঞ্জু সাইনি। এরপরই পরিচালক সঞ্জু সাইনি এ নিয়ে পোস্ট করেছেন। পরিচালক লিখেছেন, রাজপালের মতো অভিনেতাকে পেলে তার ছবি সমৃদ্ধ হবে। 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরশের সঙ্গে ‘রোমান্টিক মুডে’ সুনেরাহ, নেপথ্যে কী?

1

চট্টগ্রাম বন্দরে বিদেশি ব্যবস্থাপনা কেন প্রয়োজন, জানালেন নৌপ

2

২৫ জানুয়ারি: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

3

প্রথম তারাবিতে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপচে পড়া ভিড়

4

ইরানকে কিছুতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেব না: ট্রাম্প

5

জয় দিয়ে ঘরের পর্ব শেষ সিলেটের, রংপুরের হ্যাটট্রিক হার

6

শুল্কমুক্ত সুবিধায় জাপানে যাবে বাংলাদেশি পণ্য: বাণিজ্য উপদেষ

7

এস এ-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন ফাফ ডু প্লেসি

8

স্বর্ণ স্মারক মুদ্রার দাম একলাফে বাড়ল ৫৫ হাজার টাকা

9

পাকিস্তানি তারকার পার্টিতে পুলিশের হানা, গ্রেফতার ৫১

10

ফেব্রুয়ারির ১৮ দিনেই এলো ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স

11

সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি:

12

শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

13

বাংলাদেশের নির্বাচন নিয়ে যে বার্তা দিল চীন

14

১৬ বছরেও রাজের ভালোবাসায় অটুট শিল্পা, বিবাহবার্ষিকীতে আবেগঘন

15

অর্থনীতি স্থিতিশীল রাখতে পরবর্তী সরকার বিভিন্ন চ্যালেঞ্জের ম

16

নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানল সিরিয়া

17

ভারতের ওপর থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিলেন

18

১৬ বছর পর রাজস্থানে ফিরে ‘অসাধারণ অনুভূতি’ জাদেজার

19

২৪ এর আগস্টের সুখস্মৃতি ফেরাল বাংলাদেশ

20