Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

দিল্লির ঘটনায় স্থগিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ সিনেমার প্রচারণা

বিনোদন ডেস্ক : ভারতের দিল্লির লালকেল্লার পাশে ভয়াবহ বিস্ফোরণে স্তব্ধ দেশটির সব মানুষ। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন। এই মর্মান্তিক ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে বলিউডেও। আর সেই ঘটনার প্রভাব পড়তে পারে রণবীর সিং অভিনীত নতুন সিনেমা ‘ধুরন্ধর’র প্রচারণায়।

জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) মুক্তি পাওয়ার কথা ছিল ছবির অফিশিয়াল ট্রেলার। কিন্তু দিল্লির ঘটনার পরিপ্রেক্ষিতে সেটি আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কারণ, সিনেমার গল্পে সন্ত্রাসবাদের প্রেক্ষাপট রয়েছে, যা বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে দর্শকদের কাছে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে বলে আশঙ্কা নির্মাতাদের।
 
 
সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউডসংক্রান্ত একটি জনপ্রিয় পেজে লেখা হয়েছে, “‘ধুরন্ধর’র ট্রেলার প্রকাশের তারিখ ছিল বুধবার (১২ নভেম্বর)। কিন্তু দিল্লির মর্মান্তিক ঘটনার কারণে নির্মাতারা সেটি পিছিয়ে দেওয়ার কথা ভাবছেন।” যদিও এখনো পর্যন্ত প্রযোজনা সংস্থা বা পরিচালক আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেননি।
 
রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ পরিচালনা করেছেন আদিত্য ধর-যিনি এর আগে ‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ ও ‘আর্টিকল ৩৭০’র মতো সফল সিনেমা উপহার দিয়েছেন। সিনেমাটিতে রণবীরের পাশাপাশি অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন ও সারা অর্জুন।
 
ট্রেলার উন্মোচনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল মুম্বাইয়ের ‘নীতা মুকেশ আম্বানী কালচারাল সেন্টার’-এ। কিন্তু বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে শোকের আবহে এখন সেটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ভক্তরা আশাবাদী-পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শিগগিরই বড়পর্দায় দেখা যাবে রণবীর সিংকে তার নতুন রূপে, ‘ধুরন্ধর’র মাধ্যমে।
 

 

 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান নিয়ে উদ্বেগ জানালেন গুতেরে

1

ইতিহাসে বিচারের মুখোমুখি হওয়া রাষ্ট্রপ্রধানরা

2

২০২৬ বিশ্বকাপ ড্রয়ের শীর্ষে আছে যারা

3

একুশের প্রথম প্রহরে ‘স্বতন্ত্র এমপিকে’ ফুল দিতে বাধা

4

মাদুরোকে নিউইয়র্কের আদালতে নেওয়া হয়েছে

5

আশুলিয়ায় কিশোর গ্যাং এর তান্ডবে অতিষ্ঠ জনজীবন

6

নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান

7

ভারত-পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে শ্রীলঙ্কান রাষ্ট্রপতির প্রতিক্

8

যুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলার মধ্যে মধ্যস্থতার প্রস্তাব স্পেনের

9

আমিরাতে গেম খেলে ৫০ লাখ টাকার বেশি পেলেন বাংলাদেশি প্রবাসী

10

দ্বিতীয় বিয়ের পর পাকিস্তানি খেলোড়ারের বিরুদ্ধে খুনের অভিযোগ!

11

গাজায় খাদ্য সরবরাহ বাড়লেও চাহিদার তুলনায় অপ্রতুল : জাতিসংঘ

12

নুরুল হকের জন্য পটুয়াখালী-৩ আসন ছাড়লো বিএনপি, মনোনয়ন ফরম সংগ

13

নেইমারকে কেনা মানে এখন শুধু জার্সি বিক্রির নিশ্চয়তা: ইংল্যান

14

গোয়েন্দা অভিযানে ভারত-সমর্থিত ৪ ব্যক্তি নিহত: পাকিস্তান আইএস

15

শান্ত ও তানজিদ তামিমকে দলে ভেড়াল রাজশাহী

16

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, হুঁশিয়ারি ট্রাম্পে

17

বাংলাদেশের জার্সি পরে মাঠে গেলে নিরাপত্তা শঙ্কা থাকবে, বলছে

18

বিশ্বচ্যাম্পিয়ন নারীদের আইসিসির চেয়েও বড় পুরস্কার দিচ্ছে বিস

19

বৈবাহিক সম্পর্কেরও মেয়াদ থাকা জরুরি: কাজল

20