Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 25, 2025 ইং
অনলাইন সংস্করণ

‘আরেকজন মহান ব্যক্তিত্ব চলে গেলেন’, ধর্মেন্দ্রর মৃত্যুতে অমিতাভের শোক

বিনোদন ডেক্স : কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র ৮৯ বছর বয়সে মুম্বাইয়ে মারা গেছেন। ১ নভেম্বর থেকে তিনি অসুস্থ ছিলেন, ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু কয়েকদিনের কঠিন লড়াইয়ের পর, গতকাল সোমবার (২৪ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 তার পরিবার, বন্ধু ও চলচ্চিত্র জগতের মানুষরা গভীর শোক প্রকাশ করেন। সোমবার পবন হংস শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সেখানে অনেক সেলিব্রিটি উপস্থিত ছিলেন। ধর্মেন্দ্রর পরিবার ছাড়াও অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনকেও দেখা যায়।

অমিতাভ বচ্চন, যিনি ‘শোলে’ ও ‘চুপকে চুপকে’ ছবিতে ধর্মেন্দ্রর সঙ্গে অভিনয় করেছিলেন, ব্লগে তাকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আরেকজন মহান মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন, এক গভীর নীরবতা রেখে গেলেন। তিনি শুধু শারীরিক গঠনের জন্যই নয়, তার বিশাল হৃদয় আর সরলতার জন্যও সবার প্রিয় ছিলেন। তিনি তার গ্রামের মাটির গন্ধ সঙ্গে নিয়ে চলতেন এবং সারা জীবন নিজের স্বভাবের প্রতি সত্য ছিলেন।’

ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’, যেখানে অভিনয় করেছেন অগস্ত্য নন্দা ও জয়দীপ আহলাওয়াত। ছবিটি এই ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা। শেষকৃত্যে শাহরুখ খান, সালমান খান, আমির খান, সঞ্জয় দত্তসহ আরো অনেক তারকাকে দেখা গেছে। সন্ধ্যায় রেখা, কাজল, প্রীতি জিন্তাসহ আরো অনেকে দেওল পরিবারের বাড়িতে গিয়ে তাদের সমবেদনা জানান।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিয়ামতের দিন আল্লাহ যাদের প্রতিপক্ষ হবেন

1

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উ

2

জুলাই গণহত্যায় জাপা ও ১৪ দলকে অভিযুক্ত করার দাবি শহীদ স্বজনদ

3

ঘন কুয়াশার কারণে ঢাকায় নামতে পারেনি ৮ ফ্লাইট

4

কেন কটাক্ষের শিকার অমিতাভ নাতনি নব্যা?

5

কোথাও ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ এর অভাব নেই: অর্থ উপদেষ্টা

6

বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি স্কটল্যান্ডের সহানুভূতি

7

লেবুর দাম বৃদ্ধির বিকল্প আর কী হতে পারে, জেনে নিন

8

‘বিশ্বকাপে ভেন্যু পরিবর্তনে নতি স্বীকার করব না’

9

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৮ ডিসেম্বর

10

চট্টগ্রামকে ৩ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রাজশাহী

11

বিশ্বকাপে ফারহানের রেকর্ড সেঞ্চুরি

12

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২০০

13

শেখ হাসিনার বিচারের মাধ্যমে জুলাইয়ের শহীদদের সঙ্গে ন্যায়বিচা

14

বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ার শেষ করে দেয়ার দাবি পাকিস্তানের

15

কে হচ্ছেন খামেনির উত্তরসূরি?

16

যুক্তরাষ্ট্র আমাদের জ্বালানি কিনতে পারলে, ভারত কেন পারবে না:

17

মেক্সিকোতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

18

ক্যারিবীয় পেসারের হ্যাটট্রিকে সান্ত্বনার জয় ওয়েস্ট ইন্ডিজের

19

গবেষণায় পাবলিক-প্রাইভেট বৈষম্য দূর করার আহ্বান শিক্ষা উপদেষ্

20