Ads here
রিপোর্টার
প্রকাশ : Nov 22, 2025 ইং
অনলাইন সংস্করণ

জীবনের ঝুঁকি সত্ত্বেও বড় দায়িত্ব কাঁধে নিলেন সালমান

বিনোদন ডেস্ক : জীবনের ঝুঁকি মাথায় নিয়েই বড় দায়িত্ব কাঁধে তুলে নিলেন বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খান। যদিও তার তার মাথায় ঝুলছে মৃত্যুর খাঁড়া। এসব সামলে আর কোন দায়িত্ব নিলেন ভাইজান? সালমান খানের ‘দাবাং’ , ‘দাবাং ২’, ও ‘দাবাং ৩’— তিনটি সিনেমাই বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করেছিল। এর মধ্যেই প্রথম ‘দাবাং’ সিনেমার পরিচালক অভিনব কাশ্যপের সঙ্গে সম্পর্ক খারাপ হয় ভাইজানের। তাকে ‘অপরাধী’ বলেও আক্রমণ করেন পরিচালক। তাই ‘দাবাং ৪’ পরিচালনা কে করবেন, সেই প্রশ্ন উঠছে বারবার। 

গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘দাবাং ৪’ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছর। আবারও দেখা যাবে চুলবুল পান্ডের ভূমিকায় সালমানকেই। এর পাশাপাশি সেই সিনেমার পরিচালনাও নাকি তিনি নিজেই করবেন। তবে এখনো সালমান ও তার সহযোগী দলের তরফ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি। এর আগে ২০১০ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘দাবাং’। সেটি ছিল অভিনেত্রী সোনাক্ষী সিনহার অভিষেক সিনেমা। বক্স অফিসে আলোড়ন ফেলেছিল ‘দাবাং’। পরের দুটি সিনেমা যথাক্রমে পরিচালনা করেছিলেন আরবাজ খান ও প্রভু দেবা।

ভাইজানের বিরুদ্ধে অভিনব কাশ্যপ নানা অভিযোগ এনেছিলেন। এমনকি আরবাজ খানের সঙ্গে সালমানের ঝগড়া হতো বলেও দাবি করে অভিনব বলেছিলেন, আমার সামনে একবার আরবাজ খান ও সালমান খুব ঝগড়া করেছিল। সালমান বাসন ছুড়তে শুরু করেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম। এমন একদিন আসবে যেদিন সালমানকে তার সামনে হাঁটু মুড়ে ভিক্ষা চাইতে হবে বলেও দাবি করেন অভিনব কাশ্যপ। উল্লেখ্য, সালমান খান বর্তমানে ‘বিগ বস ১৯’ সঞ্চালনা করছেন। সেরে এলেন ‘দ্য ব্যাং টুর’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

'ফোর্স ৩'- এ নতুন নায়িকা, মীনাক্ষী চৌধুরীর পরিবর্তে থাকছেন

1

‘ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার’

2

এনসিএলের মাঝেই ১৫ দিনের ছুটিতে আফিফ হোসেন

3

২০২৬ সালে ইউক্রেন যুদ্ধ শেষ হবে, মনে করেন অধিকাংশ রাশিয়ান

4

সিলেটের হয়ে বিপিএল মাতাবেন ইংলিশ অলরাউন্ডার

5

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

6

মন্ত্রিসভার শপথে ডাক পেয়েছেন ড. মঈন খান

7

বদলে যাচ্ছে মেসি বনাম ইয়ামালদের ফিনালিসিমার সূচি

8

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৬২

9

নভেম্বরের ১৫ দিনে ১৮ হাজার কোটি টাকার রেমিট্যান্স

10

এপস্টেইন ফাইল দেখে হতাশ কঙ্গনা, জানালেন সমাধানের পথ

11

আইপিএলের নিলামে বাংলাদেশের ৭ ক্রিকেটার

12

এ্যাশেজ টেস্টের প্রথম ম্যাচের জন্য অস্ট্রেলিয়া দল ঘোষণা

13

স্বামীসহ নায়িকা নিঝুমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

14

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান

15

প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার সঙ্গে নাহিদ ইসলামের সৌজন্য সা

16

“তারুণ্যের চোখে ডোমার” অনুষ্ঠানটি সফল করতে সংবাদ সম্মেলন

17

আসন্ন নির্বাচনে বিএনপির প্রতিপক্ষরা অতীতে আপস করেছে: আমির খস

18

ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

19

‘ভারতকে উচিত শিক্ষা দিয়েছে দক্ষিণ আফ্রিকা’

20