Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

'অনেক হয়েছে, আর ওয়াশিংটনের নির্দেশে চলবো না'

আন্তর্জাতিক ডেস্ক : ভেনেজুয়েলায় রাজনৈতিক অস্থিরতার মধ্যেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কড়া অবস্থান নিলেন দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে তেলশ্রমিকদের সামনে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, অনেক হয়েছে, ওয়াশিংটনের নির্দেশে তিনি আর চলবেন না।

সোমবার (২৬ জানুয়ারি) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়। যুক্তরাষ্ট্রের সমর্থনে ক্ষমতায় এলেও, ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে শুরু থেকেই কঠিন ভারসাম্য রক্ষা করে চলেছেন ডেলসি রদ্রিগেজ। একদিকে দেশে মাদুরোপন্থীদের সঙ্গে সমঝোতা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রত্যাশা দু’দিকের চাপেই দিন কাটছে তার।
 
নতুন দায়িত্ব নেওয়ার প্রায় এক মাস পর, এবার প্রকাশ্যেই যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে মুখ খুললেন রদ্রিগেজ। তেল উৎপাদন পুনরায় শুরুসহ একাধিক দাবিতে ওয়াশিংটনের চাপের মধ্যেই বিতর্কিত অবস্থান নিয়েছেন তিনি।
 
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, 'ভেনেজুয়েলার রাজনীতিবিদদের ওপর ওয়াশিংটনের নির্দেশ অনেক হয়েছে। আমাদের অভ্যন্তরীণ সমস্যা ও মতপার্থক্য ভেনেজুয়েলাই সমাধান করবে।' অনুষ্ঠানে পুয়ের্তো লা ক্রুস শহরের তেলশ্রমিকদের সমাবেশে রদ্রিগেজ বলেন, ফ্যাসিবাদ ও চরমপন্থার পরিণতির সঙ্গে লড়াই করতে গিয়ে দেশকে দিতে হয়েছে বড় মূল্য।
 
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়েই ক্ষমতায় এসে ডেলসি রদ্রিগেজ এখন ওয়াশিংটনের বিরুদ্ধেই অবস্থান নিয়েছেন। তার এমন বক্তব্য ভেনেজুয়েলার রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। এতে দেশটির ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ১৯ বসতি স্থাপনের অনুমতি ইসরাইলের

1

ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররা

2

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

3

ভারত বিভাজনের সময় জম্মুতে যেভাবে মুসলিমদের নির্বিচারে হত্যা

4

রাজধানীর মিরপুরে বস্তিতে আগুন

5

স্বর্ণের দামে বড় পতন

6

এবারের নির্বাচনে ভোট গণনায় দেরি হতে পারে: প্রেস সচিব

7

নভেম্বরের ৮ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ১০ ব্যাংকে

8

জোহরান মামদানিকে ট্রাম্পের হুঁশিয়ারি

9

ফাটাকেষ্ট স্টাইলে ভাইরাল প্রতিমন্ত্রী, প্রশ্ন তুললেন সালমান

10

বৈশ্বিক আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে যুক্তরাষ্ট্র

11

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

12

কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎস

13

তড়িঘড়ি করে দুটি আইন করতে চায় সরকার, ফখরুলের প্রতিবাদ

14

আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছ

15

‘গ্রিন সিগন্যাল’ ছাড়া আ.লীগ কার্যালয় খোলার সাহস পেত না: নাহ

16

২০২৫ সালে নজর কাড়লেন যেসব অভিনেত্রী

17

খেলা ফের শুরু, চলছে ব্যাটিং তাণ্ডব

18

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিলো আইসিসি

19

রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিল ৯ এপ্রিল

20