Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসরাইলি আগ্রাসনে গাজায় পরিবহন ব্যবস্থায় ক্ষতি ২৫০ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কয়েক বছর ধরে চালানো ইসরাইলি আগ্রাসনে উপত্যকাটির পরিবহন ব্যবস্থার ক্ষতি হয়েছে প্রায় ২.৫ বিলিয়ন বা ২৫০ কোটি ডলার।শনিবার (০৭ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে,  প্রতিদিন সকালে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসান এল-নাবিহ বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগসহ তার সাইকেলে ব্রিফকেস এবং ল্যাপটপ বেঁধে একটি জায়গার সন্ধানে বেরিয়ে পড়েন। তার ছাত্রদের অনলাইনে যোগাযোগ করার উদ্দেশেই এমনটি করেন তিনি।

গাজায় ইসরাইলের আগ্রাসনের আগে একজন অধ্যাপকের সাইকেল চালানো কোনো সাধারণ দৃশ্য ছিল না। কিন্তু এখন যুদ্ধের কারণে আরোপিত একটি করুণ বাস্তবতার মধ্যে এক কাতারে এসে পড়েছেন গাজার ধনী-গরীব, শিক্ষার্থী-শিক্ষক, মালিক-চাকরিজীবী সবাই। বিশেষ করে ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং ধ্বংসপ্রাপ্ত গণপরিবহনের কারণে এখন বিকল্পগুলোর মধ্যে অন্যতম মাধ্যম সাইকেল।

এল-নাবিহ জানান, ২০২৩ সালের ডিসেম্বরে গাজা শহরের শুজাইয়া পাড়ায় পার্কিং করার সময় তার গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেন, ‘আত্মীয়দের সাথে দেখা করতে যাচ্ছিলাম আর তখন কাছাকাছি একটি ভবনে ইসরাইলি বিমান হামলা চালায়।’

এ সময় উভয় উইন্ডোস্ক্রিন ভেঙে পড়ে এবং ইঞ্জিনটি বিকল হয়ে যায় বলে জানান তিনি। এই অধ্যাপক আরও বলেন, ‘আমার গাড়িটি ব্যবহারের অযোগ্য এবং এখন জ্বালানি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব, তাই আমাকে এভাবেই মানিয়ে নিতে হয়েছে।’  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বছরের প্রথম ১১ দিনে এলো ১৩৪ কোটি ডলার রেমিট্যান্স

1

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহ

2

অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র নতুন টিজারে এক্স-মেনের উপস্থিতি, ফ্য

3

সিরিয়ায় ‘অপারেশন হোকিয়ে’ শুরু করল যুক্তরাষ্ট্র

4

দুনিয়ার স্ত্রীরা কি আখিরাতেও স্বামীদের সঙ্গী হবে?

5

নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে তারেক রহমান

6

তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার

7

দেশবাসীর প্রতি যে আহ্বান জানালেন তারেক রহমান

8

ম্যানসিটির জয়ের নায়ক হল্যান্ড গার্দিওলার কাছে মেসি-রোনালদোর

9

রমজানে বদহজম ঠেকাতে কি খাওয়া উচিত?

10

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরই রাশিয়ার সাথে সামরিক মহড়ায়

11

হাঁটুর চোটে মাঠের বাইরে ফরাসি ফরোয়ার্ড, ফিরবেন কবে!

12

সৌদির ক্যালেন্ডারে বুধবার প্রথম রোজা: কী বলছেন জ্যোতির্বিদরা

13

ইলহান ওমরকে যুক্তরাষ্ট্র ছাড়তে বললেন ডোনাল্ড ট্রাম্প

14

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

15

যে কারণে ‘ধুরন্ধর’ থেকে তামান্নাকে সরানো হয়

16

এপ্রিল থেকে জুনে ৫৪ লাখেরও বেশি মুসল্লির ওমরাহ আদায়

17

পাকিস্তানি শিক্ষার্থীদের সুখবর দিল রাশিয়া

18

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

19

ইংল্যান্ডকে ধসিয়ে আইসিসির মাসসেরা মিচেল স্টার্ক

20