Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাকিস্তান-সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে ‍ইস্তাম্বুল

আন্তর্জাতিক ডেস্ক  : মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানঘাঁটিতে ইরানের সামরিক হামলার আশঙ্কার মধ্যেই পাকিস্তান ও সৌদি আরবের সাথে একটি সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে আলোচনা চলছে বলে জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন,পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনও চুক্তি স্বাক্ষরিত হয়নি। আঞ্চলিক নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠায় এমন একটি জোট হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন হাকান ফিদান।

তিনি বলেন, সংশ্লিষ্ট দেশগুলো যদি ‘একে অপরকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসে তাহলে আঞ্চলিক নিরাপত্তার সমস্যা সমাধান করা সম্ভব। সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বলা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে স্বাক্ষরিত পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চাইছে তুরস্ক।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সম্পর্ক এবং নির্ভরযোগ্যতা থাকায় তুরস্ক এই চুক্তিটিতে যুক্ত হতে আলোচনা অব্যাহত রেখেছে। সেই সাথে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন উঠলে নিরাপত্তা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে চুক্তিটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কাজ করবে। 

হাকান ফিদান বলেন, কৌশলগত দৃষ্টিকোণ থেকে, তুরস্ক, চীন, সৌদি আরব এবং আজারবাইজান পাকিস্তানের ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ দেশ এবং কৌশলগত নীতির দিক থেকে তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই যেকোনো আক্রমণকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। তুরস্ক যদি জোটে সদস্যপদ গ্রহণ করে, তাহলে সৌদি আরবের সাথে সম্পর্কের ক্ষেত্রেও এটি নতুন যুগের সূচনা করবে বলেও জানান তিনি। 

বছরের পর বছর ধরে চলা বিরোধের অবসান ঘটিয়ে, দেশগুলি অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা বিকাশের জন্য কাজ করছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, তারা এই সপ্তাহে আঙ্কারায় তাদের প্রথম নৌ-সভা করেছে। ইরানের প্রতি তাদের দীর্ঘদিনের উদ্বেগ থাকলেও, তারা বল প্রয়োগের চেয়ে তেহরানের সাথে যোগাযোগকে বেশি প্রাধান্য দেয়। তুর্কি ও সৌদি আরবও স্থিতিশীল সিরিয়া এবং ফিলিস্তিনিদের রাষ্ট্রীয় মর্যাদাকে সমর্থন করে আসছে।

উল্লেখ্য, ২০২৩ সালের স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী দেশ তুরস্ক। ইসলামাকবাদে দেশটির মোট অস্ত্র আমদানির ১১ শতাংশ সরবরাহ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

1

সর্বস্তরে বাংলা ভাষা চালু করতে আরও উদ্যোগ প্রয়োজন : ঢাবি উপা

2

ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: তারেক রহ

3

চীন-ভারত ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার: শি জিনপিং

4

ওসমান হাদির কবর জিয়ারতের উদ্দেশে রওনা হলেন তারেক রহমান

5

শুধু নেইমারই নন, ফিট না থাকলে ভিনিসিউসকেও বিশ্বকাপে নেবেন না

6

আইপিএলে ২ বছরের জন্য নিষিদ্ধ হ্যারি ব্রুক!

7

রাতে ঘুম ভালো হলেও সকালে ক্লান্ত লাগা কীসের লক্ষণ?

8

ফের কমলো স্বর্ণের দাম

9

নির্বাচনের পর নতুন রাজনৈতিক মেরুকরণের মুখে বাংলাদেশ

10

একাই পুরো পরিবারের অশান্তির কারণ

11

চীনের ওপর আর আধিপত্য নয়, ভারসাম্য চায় যুক্তরাষ্ট্র

12

খালেদা জিয়ার মনোনয়ন কার্যক্রম সমাপ্ত ঘোষণা

13

নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে সরকার: প্রশিক্ষণ নিচ্ছে ৭

14

নিজ কেন্দ্রে হারলেন মির্জা আব্বাস

15

আমির খানের সম্পত্তি আমি পাব না: ইমরান

16

আজকের স্বর্ণের দাম: ২৩ ডিসেম্বর ২০২৫

17

একটা পক্ষ নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হতাশ: জামায়াত আমির

18

তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে মানুষের হাল ধরবেন: মির্জা আ

19

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

20