Ads here
রিপোর্টার
প্রকাশ : Jan 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির অবনতি ঘটেছে এবং বিশ্ব আরো বিপজ্জনক হয়ে উঠছে। বৃহস্পতিবার এমন মন্তব্য করেন তিনি। তবে ভেনেজুয়েলা ও ইরানের পরিস্থিতি নিয়ে কিছু বলেননি তিনি।

যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর ক্ষমতাচ্যুতি, ইরানে চলমান বিক্ষোভ কিংবা গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি—এসব বিষয়ে পুতিন এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

হালকা হাসি দিয়ে পুতিন বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে—আমি মনে করি না কেউ এ নিয়ে দ্বিমত পোষণ করবে। দীর্ঘদিনের সংঘাতগুলো আরো তীব্র হচ্ছে এবং নতুন, গুরুতর উত্তেজনাকেন্দ্র তৈরি হচ্ছে।’

ক্রেমলিনে পরিচয়পত্র পেশ করা নতুন রাষ্ট্রদূতদের উদ্দেশে দেওয়া বক্তব্যে—যা চলতি বছরে তার পররাষ্ট্রনীতি বিষয়ে প্রথম প্রকাশ্য মন্তব্য—পুতিন যুক্তরাষ্ট্র বা ট্রাম্পের নাম সরাসরি উল্লেখ করেননি।

তিনি বলেন, ‘আমরা এমনদের কাছ থেকে একতরফা ভাষণ শুনছি, যারা শক্তির জোরে নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়া, অন্যদের উপদেশ দেওয়া এবং আদেশ জারি করাকে বৈধ মনে করে।’ তিনি যোগ করেন, ‘রাশিয়া আন্তরিকভাবে বহুমুখী বিশ্বের আদর্শে প্রতিশ্রুতিবদ্ধ।’

পুতিন ইউরোপে নতুন নিরাপত্তা কাঠামো গঠনে রাশিয়ার প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা আশা করি, এই প্রয়োজনীয়তার স্বীকৃতি শিগগির বা পরে আসবে। ততদিন পর্যন্ত রাশিয়া ধারাবাহিকভাবে তার লক্ষ্য অনুসরণ করে যাবে।’

ইউক্রেন যুদ্ধ ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সংঘাতের জন্ম দিয়েছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টাম্পে আঘাত করে কত টাকা জরিমানা দিলেন বাবর

1

নতুন সরকারের কাছে যা চাইলেন আশরাফুল

2

পশ্চিম গোলার্ধকে যুক্তরাষ্ট্রের প্রভাব অঞ্চল ঘোষণা করা ‘ডনরো

3

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

4

‘দিদি নাম্বার ১’ এ থাকছেন না রচনা ব্যানার্জি?

5

বাংলাদেশের সমস্যার সমাধানে আইসিসি সভায় ভোটাভুটি

6

জামিন না মঞ্জুর, শতদ্রুকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠাল বিধা

7

চলমান বিক্ষোভ দমনে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দেবে

8

রোজার তাৎপর্য ও ফজিলত

9

টানা পাঁচ ফ্লপের পর শ্রীলীলার ক্যারিয়ার সঙ্কটে

10

২২ নভেম্বর: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

11

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

12

ইমরানের পরিবারকে নাকভির হুমকি, ইমরানের বোনদের অভিযোগ

13

৫০ বছরের মধ্যে সেরা হজ হয়েছে এ বছর, ঘোষণা সৌদির

14

আফগানিস্তানে তুষারপাত ও ভারি বৃষ্টিতে ৬১ জনের মৃত্যু

15

ইসরাইলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে: তুর্কি পররা

16

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন জারি

17

হাতে ভোটের কালি থাকলে কি অজু-গোসল হবে?

18

ভারত ইস্যুতে যে কারণে সেনাপ্রধানকে টানলেন পিসিবি প্রধান

19

এক হারে শেষ সব স্বপ্ন পাকিস্তানের

20