Ads here
রিপোর্টার
প্রকাশ : Feb 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেবে’

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার (৩১ জানুয়ারি) শিলিগুড়ির বাগডোগরায় এক কর্মী সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি ঘোষণা করেন, আসন্ন নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠন করার মাত্র ৪৫ দিনের মধ্যে সীমান্ত রক্ষার জন্য বিএসএফ-কে প্রয়োজনীয় সমস্ত জমি হস্তান্তর করা হবে।

অমিত শাহ সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও রাজ্য সরকার সীমান্ত বেড়া দেওয়ার জমি দিচ্ছে না। তিনি দাবি করেন, এপ্রিলে নির্বাচনের ফলাফল বেরোনোর পর বিজেপি মনোনীত মুখ্যমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন এবং ঝুলে থাকা কাজগুলো দ্রুত সম্পন্ন করবেন। তার কথায়, মমতা দিদির সময় শেষ। বিজেপি সরকার এলে শুধু অনুপ্রবেশ বন্ধই হবে না, বরং প্রতিটি অনুপ্রবেশকারীকে শনাক্ত করে বিতাড়িত করা হবে।

অনুপ্রবেশকে পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে জাতীয় নিরাপত্তার সংকট হিসেবে অভিহিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী। উদাহরণ হিসেবে তিনি আসাম, রাজস্থান ও গুজরাটের প্রসঙ্গ টেনে বলেন, ওই রাজ্যগুলোতে বিজেপি সরকার থাকায় অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ হয়েছে। একই চিত্র তিনি পশ্চিমবঙ্গেও দেখতে চান বলে জানান।

নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনী প্রক্রিয়া নিয়েও সরব হন শাহ। তিনি অভিযোগ করেন, তৃণমূলের কর্মকর্তারা ভোটার তালিকা শুদ্ধিকরণে কমিশনকে সহযোগিতা করছেন না। তবে বিজেপি এই প্রক্রিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে একটি ‘পবিত্র ভোটা’র তালিকা নিশ্চিত করবে বলে তিনি জানান। 

পাশাপাশি উত্তরবঙ্গের চা শ্রমিকদের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আসামে বিজেপি সরকার যেমন চা শ্রমিকদের জমির অধিকার দিয়েছে, বাংলাতেও ক্ষমতায় এলে সেই একই পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: এএনআই।  


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

1

আগামী সরকারকে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলা

2

এবার ভারতেই অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপ!

3

‘গুণ্ডামির কাছে আমরা মাথা নত করি না’

4

ফাইনালে বড় সংগ্রহ পেয়েছে ভারত

5

ইরানে হামলায় কাউকে আকাশসীমা-ভূমি ব্যবহার করতে দেবে না সৌদি আ

6

খাগড়াছড়িতে ‘ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের দাবী

7

হ্যাজেলউডের ইনজুরিতে শাপে বর, মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রে

8

শার্শায় ধানের শীষের গন-জোয়ার উঠেছে ......মফিকুল হাসান তৃপ্তি

9

আজকের স্বর্ণের দাম: ৫ ফেব্রুয়ারি ২০২৬

10

ভুটা‌নের প্রধানমন্ত্রীর স‌ঙ্গে পররাষ্ট্র উপ‌দেষ্টার সাক্ষাৎ

11

৩০০ আসনে কেন্দ্র ৪২ হাজার ৭৬৬টি, ভোটগ্রহণ কর্মকর্তা ৭ লাখ ৮৫

12

গণভোটে ‘হ্যাঁ’ সিল মারতে বললেন চরমোনাই পীর

13

যুদ্ধের মধ্যে প্রথমবার বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র

14

ইতিহাস গড়লেন লাউতারো মার্টিনেজ

15

শেষ বলে ছক্কায় সিলেটের অবিস্মরণীয় জয়

16

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল : ইসি মাছউদ

17

তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

18

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত হাইকোর্টে

19

তারকাদের চলমান বিলাস, কার ভ্যান সবচেয়ে দামি!

20